TMC Corruption: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির প্রভাবশালী নেতা দেবজ্যিৎ সরকার ওরফে ডিস্কো তৃণমূলের দুর্নীতি ও আর্থিক তছরুপের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, চাকরি আর দলীয় পদ বিক্রি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিয়ম। 

তৃণমূল কংগ্রেস সরকার হারতেই দলের কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে এসে পড়েছে। দলের প্রথম সারির নেতাদের পাশাপাশি তৃণমূলের ছোট-বড়, মেজো-সেজো- সকল নেতাই মুখ খুলতে শুরু করেছেন। সেই তালিকায় আরও একটি নতুন নাম যুক্ত হল। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির প্রভাবশালী নেতা দেবজ্যিৎ সরকার ওরফে ডিস্কো তৃণমূলের দুর্নীতি ও আর্থিক তছরুপের বিরুদ্ধে মুখ খুলেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দেবজ্যিৎ সরকারের দাবি

দেবজ্যিৎ সরকারের দাবি দলের নেতাদের একাংশ টাকার বিনিময় চাকরি এমনকি নেতাদের পদও বিলি করেছেন। দেবজিৎ সরকারের অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে তাঁকে ফুট সাপ্লায়ারের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮ লক্ষ টাকা চাওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলার পদ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তৃণমূল হারতেই দলের নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবজ্যিৎ সরকার।

টাকা চাইতো কারা?

দেবজ্যিতের অভিযোগ প্রতীক জৈন নামে এক ব্যক্তির নাম করে টাকা চাওয়া হতো। সরাসরি ক্যামাক স্ট্রিট থেকেই এই অবৈধ টাকার লেনদেন হতো বলেও অভিযোগ করেন তিনি। দলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন দেবজ্যিৎ। তিনি বলেন, দলের নেতা কর্মীরা আক্রান্ত হলে তেমনভাবে দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা পাশে দাঁড়াতেন না। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেবজ্যিৎ জলপাইগুড়ির বাসিন্দা। তিনি জলপাইগুড়ি পুরসভায় তৃণমূলের কাজ কর্মেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন পুরসভাতেও প্রচুর দুর্নীতি হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতারা দল হারার পরে রীতিমত চুপচাপ হয়েছে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না। এই অবস্থায় বিজেপি নেতারাই তাঁর খোঁজ খবর নিচ্ছেন।