Gangasagar Mela 2027: হাতে গোনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম মেলা এটি। যারফলে নির্বিঘ্নে স্নানযাত্রা সম্পন্ন করতে বদ্ধ পরিকর প্রশাসন। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
এবার গঙ্গাসাগর মেলায় বিশেষ আকর্ষণ হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে। জানা গিয়েছে, আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। মেলার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন আধিকারিকরা।
25
গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে বৈঠক
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।
35
মেলায় আগত ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা
প্রশাসন সূত্রে খবর, এবারে মেলায় আগত ভক্ত ও পূর্ণ্যার্থীদের জন্য হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করছে সরকার। জানা গিয়েছে, কারও হাঁটতে অসুবিধা হলে তারা টিকিট কেটে সরাসরি পৌঁছে যেতে পারবেন মেলার মূল প্রাঙ্গনে। তবে টিকিট কেটে এই পরিষেবা মিললেও কত টাকা ভাড়া? সেই বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’ এই প্রবাদকে আরও একবার বাস্তবে তুলে ধরতে বড়সড় প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে ঘিরে। এবারের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে একাধিক পরিকল্পনা করছে বিজেপি সরকার। আর সেই পরিকল্পনার অন্যতম বড় চমক পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াত থাকা ও খাওয়ার ব্যবস্থা। শুধু তাই নয় মেলায় থাকছে না কোনও ভিআইপি ব্যবস্থা। সাধারণ পুণ্যার্থী থেকে বিশিষ্ট ব্যক্তি সকলের জন্য একই পরিষেবা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
55
কী কী পদক্ষেপ প্রশাসনের?
প্রথমত রাজ্যে প্রবেশের পর থেকেই পুণ্যার্থীদের অভ্যর্থনা জানানো এবং তাঁদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার ব্যবস্থা থাকবে। কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাতায়াতের চাপ সামলাতে বাড়ানো হবে বাসের সংখ্যা। নদী পারাপারের জন্য অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও করা হবে যাতে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.