Air India Flight Hijack Alerts: কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্কের জেরে এক যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবারের এই ঘটনায় বিমানটিকে কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বে-তে সরিয়ে তল্লাশি চালানো হয়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Air India Flight Hijack Alerts: অফিসের কাজে আফ্রিকা যেতে নারাজ। ভাইফোঁটার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানে বোমাতঙ্কের হৈচৈ পড়ে যায় বিমানবন্দরে। ঘটনার পর ওই বিমানেরই এক যাত্রীকে আটক করে পুলিশ। তাঁকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। সূত্রের খবর, পুলিশ জানিয়েছে যে, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে নেন যে, বিমানবন্দরের বাথরুমের দেওয়ালে লেখা ওই হুমকি বার্তা তারই হাতে লেখা।
কী কারণে এমন চাঞ্চল্যকর কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি?
বৃহস্পতিবার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) একটি প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে, উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে অফিসের কাজে আফ্রিকার কোনও একটি দেশে পাঠানো হচ্ছিল। সেইমতো বুধবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে চাপেন তিনি। কিন্তু অফিসের কাজে বিদেশ যেতে নিমরাজি ওই ব্যক্তি জানতেন, প্লেনে বোমাতঙ্ক বা হাইজ্যাকের (Plane Hijack Alerts) গল্প সাজালে উড়ান বাতিল হয়ে যাবে। যেমনি ভাবনা তেমনি কাজ। ফলে বিমানে চাপার পর ওই ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানের ওয়াশরুমে গিয়ে ওই হুমকি বার্তা লিখে আসেন। বিষয়টি পরে নজরে আসতেই তড়িঘড়ি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর)। এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ (কলকাতা-মুম্বই) ফ্লাইটে। উড়ানের ঠিক আগেই হুমকি বার্তা আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (NSCBI) বিমানবন্দরের আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়।
নিরাপত্তা রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং নির্দিষ্ট নিয়ম (SOP) মেনে তল্লাশি শুরু করেন।
Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে দুই নিখোঁজ পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
সূত্রের খবর, বিমানে বোমাতঙ্কের খবর মেলার পরই যাত্রী, কর্মী এবং বিমানবন্দর আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তা সংস্থাগুলো পুরো পরিস্থিতি খতিয়ে দেখে। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের (Dum Dum Airport) কর্পোরেট কমিউনিকেশন বিভাগ জানায় যে, এই ঘটনায় এক যাত্রীকে আটক করে এনএসসিবিআই এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “গতকাল এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ (কলকাতা-মুম্বই) ফ্লাইটের ঘটনার জেরে এক যাত্রীকে আটক করে এনএসসিবিআই এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” বুধবার কলকাতা-মুম্বই ফ্লাইটে হুমকির পর নিরাপত্তা সংস্থাগুলো কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরই এই আটকের ঘটনা ঘটে।














