
বিরোধীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি নিয়ে পথে বিজেপি! 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও' স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে মেগা মিছিল ও কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)।
বিরোধীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি নিয়ে পথে বিজেপি! 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও' স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে মেগা মিছিল ও কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার, ২ নভেম্বর কলকাতাতেও আয়োজিত হয় বিজেপির এই মেগা মিছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নির্বাচন কমিশন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ঘিরে বিরোধীদের প্রতিবাদের বিরুদ্ধে পাল্টা বার্তা দিতেই এই কর্মসূচি বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
কংগ্রেস-সহ বিরোধী দলগুলির SIR এবং নির্বাচন কমিশন সংক্রান্ত প্রতিবাদের পাল্টা হিসেবেই বিজেপির এই কর্মসূচি। 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও' স্লোগানে কলকাতার রাজপথে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।