MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Bekar Bhata: ৩০০০ টাকা বেকার ভাতা কবে থেকে চালু? পুরশুড়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bekar Bhata: ৩০০০ টাকা বেকার ভাতা কবে থেকে চালু? পুরশুড়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী জানুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে রাজ্য সরকারের নতুন ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 05 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী জানুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে রাজ্য সরকারের নতুন ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। হুগলির পুরশুড়া থেকে এই কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। ফলে নতুন বছরের শুরুতেই রাজ্যের বেকারদের মুখে হাসি ফুটতে পারে বলে মনে করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। চাকরির অপেক্ষায় থাকা শিক্ষিত বেকারদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর ফলে কর্মসংস্থানের চেষ্টা চালানোর পাশাপাশি নিজেদের দৈনন্দিন খরচের জন্য কিছুটা আর্থিক সহায়তা পাবেন উপভোক্তারা।

36
Image Credit : Getty

২০২৬ সালের রাজ্য বাজেটে ভরসা কর্মসূচির আওতায় স্নাতক শিক্ষিত বেকারদের মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ আলাদা।

46
Image Credit : Getty

বাজেটে ঘোষিত প্রাথমিক শর্ত অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে বিধিনিষেধের কথাও জানানো হয়েছিল। তবে চূড়ান্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সরকারের বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

56
Image Credit : Getty

আগামী জানুয়ারি মাস থেকে ভরসা কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে নতুন বছরের শুরু থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় থাকবেন রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীরা।

66
Image Credit : Feepic

সব মিলিয়ে চাকরির অপেক্ষায় থাকা রাজ্যের তরুণ প্রজন্মের কাছে ভরসা কর্মসূচি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে উঠতে পারে। এখন নজর সরকারি বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া শুরুর দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Bharosa Prakalpa: চাকরি না পাওয়া পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকবে টাকা! 'ভরসা' প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image2
Singur Industry: ন্যানোর ক্ষতে প্রলেপ! সিঙ্গুরে এবার অশোক লেল্যান্ডের কারখানা? বড় ইঙ্গিত শুভেন্দুর
Recommended image3
Now Playing
Suvendu Adhikari : '৪৯ বছরে হয়নি...' আলুচাষিদের সুখবর দিলেন শুভেন্দু অধিকারী
Recommended image4
Now Playing
Uttar Dinajpur: মাত্র ৬ জন সদস্য নিয়েই পঞ্চায়েতের দখল বিজেপির! কীভাবে সম্ভব হল বোর্ড গঠন?
Recommended image5
Now Playing
Delhi Pollution News : দিল্লির বাতাসে বিষ! AQI ছুঁল ৪৮২, রাজধানী দিল্লি যেন গ্যাস চেম্বার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved