Annapurna Yojana News : অন্নপূর্ণা যোজনার টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে! ভাতা পাচ্ছেন অন্য ব্যক্তি?

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা তাঁর। কিন্তু সরকারি ভাতার টাকা জমা পড়ছে অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে! ২০২১ সাল থেকে এমনই ঘটনা ঘটছে বলে অভিযোগ নদিয়ার শান্তিপুরের এক পরিবারের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share this Video

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা তাঁর। কিন্তু সরকারি ভাতার টাকা জমা পড়ছে অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে! ২০২১ সাল থেকে এমনই ঘটনা ঘটছে বলে অভিযোগ নদিয়ার শান্তিপুরের এক পরিবারের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের লালমাঠ পলতা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের স্ত্রী সুষমা হালদার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। পরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তিনি। প্রথম কিস্তির টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় টাকা আসা। পরিবারের দাবি, বিডিও অফিসে যোগাযোগ এবং দুয়ারে সরকার শিবিরে প্রয়োজনীয় নথি জমা দিয়েও কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত সাইবার ক্যাফেতে সরকারি পোর্টালের তথ্য যাচাই করতে গিয়ে সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ। দেখা যায়, সুষমা হালদারের নামে ভাতার তথ্য থাকলেও সেই টাকা জমা পড়ছে অন্য এক ব্যক্তি বিমল নন্দীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে! 

Related Video