ভরা ভাদ্র মাসেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি অব্যাহত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চলছে ভাদ্র মাস। কিন্তু, এই ভরা ভাদ্রতেও থামছে না বৃষ্টি। রাখি পূর্ণিমার দিনও একাধিক জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও নিম্নচাপের রেশ বর্তমানে কমেছে। কিন্তু, মৌসুমি অক্ষরেখা বর্তমানে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সে কারণে এখনও চলছে বৃষ্টি।
25
বৃষ্টিপাতের সতর্কতা
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকাল থেকে থাকবে মেঘলা আকাশ। তেমনই থাকবে ভ্যাপসা গরম। আজ দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।
35
কলকাতার আবহাওয়া
আজ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ শহর তিলোত্তমা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি। তেমনই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ অর্থাৎ শনিবার দক্ষিণের একাধিক জেলা থাকবে মেঘলা। মাঝেমধ্যে রোদের হালকা ঝলক দেখা গেলেও সেটা সাময়িক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। হলুদ সতর্কতা জারি হয়েছে এই সকল জেলায়।
55
উত্তরবঙ্গের আবহাওয়া
তেমনই উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তেমনই একাধিক জেলায় আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.