- Home
- West Bengal
- West Bengal Weather: নিম্নচাপের জেরে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া, মঙ্গলেও ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
West Bengal Weather: নিম্নচাপের জেরে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া, মঙ্গলেও ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
West Bengal Weather: সোমবারের পর মঙ্গলবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

নিম্নচাপের জেরে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
নিম্নচাপের জেরে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ফের বদলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আজ, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার বেগ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৫ অগাস্টও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা ও হাওড়ায় দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধাজ্ঞা
এদিকে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পাশাপাশি জলাশয়ের কাছাকাছি যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

