উত্তর বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে সোমবার পর্যন্ত দুর্যোগ চলবে। রইল আবহাওয়ার আপডেট।
জানা গিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। এর জেরে ফের হতে পারে ঝড়-বৃষ্টি।
35
আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। বিকেল হতে না হতেই দুর্যোগের ছবি সামনে আসবে।
জানা গিয়েছে, আগামীকাল দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাত জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সব জেলাতে হবে ঝড় বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি।
55
আজ উত্তরবঙ্গেও আছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। হলুদ সতর্কতা জারি আছে এই সকল জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। তেমনই আছে ভূমিধসের সম্ভাবনা আছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.