'দায়ী BJP সরকার', পেট্রোপণ্যের দামে আগুন লাগতেই বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের

Published : Jun 16, 2021, 01:49 PM ISTUpdated : Jun 18, 2021, 07:39 PM IST
'দায়ী BJP সরকার', পেট্রোপণ্যের দামে আগুন লাগতেই বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের

সংক্ষিপ্ত

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ কংগ্রেসের উত্তর দিনাজপুরের হেমতাবাদে পেট্রোল পাম্পে  বিক্ষোভ ' এরজন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার ' বিক্ষোভ কর্মসূচীতে বার্তা হেমতাবাদ  ব্লক কংগ্রেস সভাপতির 

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস।

আরও পড়ুন, 'স্বেচ্ছায় BJP ছেড়েছি', পঞ্চায়েত প্রধান গেরুয়া শিবির ছাড়তেই লালগড়ের রামগড় তৃণমূলের দখলে 

 

 

 হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হেমতাবাদের কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন হেমতাবাদ  ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক,  জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, প্রবীন কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মীরা। হেমতাবাদ  ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ। আর জ্বালানী খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।  এরজন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পেট্রো পণ্যের মূল্য হ্রাস ঘটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। 

আরও পড়ুন, 'বৈশাখী শোভন ব্যানার্জি', কলকাতার প্রাক্তন মেয়রের সঙ্গে নতুন অধ্যায় শুরু বৈশাখীর 

অপরদিকে, রাজ্য সরকারের উচিত অবিলম্বে পেট্রোল ডিজেলের উপর সেচ নেওয়া বন্ধ করা। অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিষয়ে বোধদয় হোক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের।  এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস দল। কংগ্রেসের এআইসিসির নির্দেশ অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী হেমতাবাদ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ ঠাকুরবাড়ি  এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হল।


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি