বাবরি মসজিদ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন হুমায়ুন কবির। তিনি জানান, সম্প্রতি তিনি নিজে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ভোট চলার কারণে মসজিদের নির্মাণ কাজ কিছুটা থমকে গেলেও আগামী সোমবার থেকেই ফের জোরকদমে কাজ শুরু হবে।
25
কী বললেন হুমায়ুন কবীর?
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’নির্বাচনের সময় শ্রমিকের অভাব থাকায় কাজের গতি কমে গিয়েছিল। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।''
35
বেহাল রাস্তা নিয়ে সরব হুমায়ুন
এদিন তিনি আরও জানান, এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থার বিষয়েও তিনি উদ্বিগ্ন। সেই কারণেই তিনি পি ডব্লিউ ডি দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘদিন ধরে বহু এলাকার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
হুমায়ুন কবীর বলেন, ‘’এর আগেও তিনি জনস্বার্থে বিষয়টি নিয়ে দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন।'' তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবি নিয়েই ফের তিনি দফতরে যান। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদনও জানান তিনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.