Suvendu Adhikari Ministry Department: সরকার বদলাতেই প্রথম কর্মদিবসে সদ্য নিযুক্ত রাজ্যের মন্ত্রীদের হাতে তাদের দফতর ভাগ করে দিলেন শুভেন্দু অধিকারী। কে কোন দফতর পেলেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari Ministry Department: বঙ্গ বিধানসভা ভোটে বিপুল জয়ের পর গত ৯ মে ব্রিগেডের ভরা ময়দানে একসঙ্গে শপথ নিয়েছেন ছয়জন। রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে এবার বাকি পাঁচজন মন্ত্রীদের হাতে তাদের দফতর বণ্টন করে দিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কে কোন দফতর পেলেন?

নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকের পরেই পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করে দিল নবান্ন। সোমবার বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার পাঁচ সদস্যের হাতে বিভিন্ন দফতরের দায়িত্ব তুলে দেন।

বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারীকল্যাণ এবং পুর দফতর। নিশীথ প্রামাণিকের হাতে তুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। অশোক কীর্তনিয়া সামলাবেন খাদ্য দফতর। অন্যদিকে ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের সামনে প্রশাসনিক অগ্রাধিকারের বিষয়েও স্পষ্ট বার্তা দেন। তাঁর বক্তব্য, গত পনেরো বছরে রাজ্যে যে দুর্নীতি হয়েছে, তা দ্রুত বন্ধ করতে হবে। কয়লা, গরু এবং বালি পাচার থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত দুর্নীতি— সব ক্ষেত্রেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুত উন্নয়নের কাজ শুরু করাই এখন সরকারের মূল লক্ষ্য। সূত্রের খবর, এক মাসের মধ্যেই একাধিক ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শুভেন্দু।

রাজনৈতিক মহলের মতে, দফতর বণ্টনের পাশাপাশি প্রথম বৈঠক থেকেই সরকার দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে আনতে চাইছে। নতুন মন্ত্রীদেরও দ্রুত মাঠে নেমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের দাবি।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।