MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: গ্রীষ্মের দাবদাহের মাঝেই ৩ হাজার টাকার ‘শীতল পরশ’! কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে

Annapurna Bhandar: গ্রীষ্মের দাবদাহের মাঝেই ৩ হাজার টাকার ‘শীতল পরশ’! কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে

West Bengal Annapurna Bhandar: রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে শুভেন্দু অধিকারীর সরকার। মহিলাদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে আগামী ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। কীভাবে আবেদন জানাবেন এই প্রকল্পে? জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 12 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা
Image Credit : AI PHOTE

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা

বাংলার মসনদে বসার আগেই বিজেপির অন্যতম তুরুপের তাস ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)। ভোটের প্রচারে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। কথা রাখল নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই রাজ্যে পথ চলা শুরু করতে চলেছে এই নয়া প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে বাংলার মহিলারা এবার থেকে মাসে ৩ হাজার টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কী করতে হলে?
Image Credit : AI PHOTE

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কী করতে হলে?

 নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, প্রায় ১০টি শর্ত পূরণ করলে তবেই মিলবে এই ভাতার টাকা। কারা পাবেন এই সুবিধা? (যোগ্যতা ও শর্তাবলি) বয়সের সীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

Related Articles

Related image1
WB Annapurna Bhandar: ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফ্রি বাস পরিষেবা নিয়েও বিরাট সিদ্ধান্ত
Related image2
WB Cabinet Minister: ক্যাবিনেটে দফতর বণ্টন শুভেন্দু অধিকারীর, দিলীপ ঘোষ-অগ্নিমিত্রারা কোন দায়িত্বে?
35
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করতে কী কী লাগবে?
Image Credit : AI PHOTE

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করতে কী কী লাগবে?

অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও রয়েছে আয়ের সীমাবদ্ধতা। পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম। এর বেশি আয় হলে আবেদন বাতিল হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত নিয়ম:- আবেদনকারীর নামে কোনও পাকা বাড়ি, চারচাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। 

45
প্রয়োজনীয় নথি ও কারিগরি শর্ত
Image Credit : Asianet News

প্রয়োজনীয় নথি ও কারিগরি শর্ত

আবেদনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নবান্ন বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করেছে:

১) বৈধ রেশন কার্ড: আবেদনকারীর একটি বৈধ রেশন কার্ড থাকা জরুরি।

২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার সংযোগ: নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না।

৩) আধার ও মোবাইল নম্বর: আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।

55
আবেদনের প্রস্তুতি
Image Credit : AI

আবেদনের প্রস্তুতি

আবেদনপত্রের সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবইয়ের প্রতিলিপি, আয়ের শংসাপত্র (Income Certificate), বসবাসের প্রমাণপত্র এবং সক্রিয় মোবাইল নম্বর জমা দিতে হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, আবেদন জমা পড়ার পর প্রতিটি তথ্য নিবিড়ভাবে যাচাই বা স্ক্রুটিনি করা হবে। সমস্ত শর্ত ও নথি ঠিক থাকলে তবেই মিলবে সবুজ সংকেত। লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দ্বিগুণেরও বেশি টাকা পাওয়ার এই খবরে স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জুনের শুরু থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তোড়জোড় চালাচ্ছে প্রশাসন। সব ঠিক থাকলে গ্রীষ্মের দাবদাহের মাঝেই ৩ হাজার টাকার ‘শীতল পরশ’ পেতে চলেছেন বাংলার মায়েরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image2
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image3
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image4
Now Playing
Bageshwar Controversy: বাগেশ্বরকে মোক্ষম জবাব! ফ্রি মাছ খাওয়াল INTUC সেবাদল, পুজোয় আমিষ উৎসবের ঘোষণা
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
WB Annapurna Bhandar: ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফ্রি বাস পরিষেবা নিয়েও বিরাট সিদ্ধান্ত
Recommended image2
WB Cabinet Minister: ক্যাবিনেটে দফতর বণ্টন শুভেন্দু অধিকারীর, দিলীপ ঘোষ-অগ্নিমিত্রারা কোন দায়িত্বে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved