India-Bangladesh Border: চা চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ, জলপাইগুড়িতে চাঞ্চল্য

Published : Aug 09, 2026, 11:11 PM IST
India Bangladesh Border BSF

সংক্ষিপ্ত

India-Bangladesh Tussle: গত দুই বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার ফলে সীমান্তে উত্তেজনা বেড়েছে। বেশ কয়েকবার বিএসএফ ও বিজিবি-র মধ্যে বচসার ঘটনা দেখা গিয়েছে। এবার জলপাইগুড়িতে এক মারাত্মক ঘটনা ঘটেছে। এর ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হচ্ছে।

DID YOU KNOW ?
সীমান্তে উত্তেজনা
এক নিরীহ চা চাষী যুবককে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার ঘটনায় জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

Indian Man Abducted: সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশে বাধা দেওয়ার জেরে এক ভারতীয় চা চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান অঞ্চলে। অপহৃত চা চাষির নাম দীপঙ্কর গোপ (৩৫)। পরিবারের অভিযোগ, সম্প্রতি সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ হওয়ায় ‘বদলা’ নিতেই তাঁকে অপহরণ করা হয়েছে।

নিরীহ ব্যক্তিকে অপহরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৬ তারিখ চাউলহাটি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এক বাংলাদেশী নাগরিক। বিএসএফের জওয়ানরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশি চোরাচালানকারী চক্রের সঙ্গে যুক্ত ছিল। তার গ্রেফতারের পর থেকেই সীমান্তে উত্তেজনা তৈরি হয়। এরপর শনিবার সকালে নিজের ছোট্ট চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন চাউলহাটি সীমান্ত গ্রামের তসর পাড়ার বাসিন্দা দীপঙ্কর। তাঁর প্রায় ছয় বিঘা চা বাগান কাঁটাতারের ওপারে সীমান্তবর্তী এলাকায় রয়েছে। অভিযোগ, তিনি একাই বাগানে কাজ করার সময় আচমকা বাংলাদেশী দুষ্কৃতীদের একটি দল সেখানে ঢুকে পড়ে। তাঁকে জোর করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে দীপঙ্করের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। তবে ততক্ষণে দীপঙ্করকে সীমান্ত পার করে বাংলাদেশের পঞ্চগড় জেলার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরই অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধারের জন্য তৎপর হয় বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়। তবে রাত পর্যন্ত দীপঙ্করকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বর্তমানে তিনি বিজিবি-র হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দীপঙ্করের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশী ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলে তাঁকেও ছেড়ে দেওয়া হবে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উদ্বেগে দীপঙ্করের পরিবার

দীপঙ্করের বাবা মিছরিলাল গোপ বলেছেন, ‘ও সকালে বাগানে গিয়েছিল। সেখান থেকেই বাংলাদেশীরা ওকে ধরে নিয়ে গিয়েছে। প্রায় ২০ জনের মতো লোক এসেছিল। এখন দুই পক্ষের ফ্ল্যাগ মিটিং চলছে। কয়েক দিন আগে ওদের একজন কাঁটাতার কাটতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছিল। তার বদলা নিতেই হয়তো পঞ্চগড়ের লোকেরা আমার ছেলেকে নিয়ে গিয়েছে। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।’ অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু এখনও দীপঙ্করকে ফিরিয়ে দেওয়া হয়নি। সীমান্তে আমাদের গ্রামের বহু মহিলা কাজ করতে যান। আজ একজন পুরুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আগামী দিনে মহিলারাও নিরাপদ থাকবেন কি না, তা নিয়ে আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের আবেদন, সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’ এই ঘটনার পর সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অপহৃত চা চাষিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিএসএফ-এর তরফে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী এবং অপহরণের সঙ্গে সীমান্তপারের কোনও অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০
২০ জন বাংলাদেশী মিলে এক ভারতীয়কে অপহরণ করল।
জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে ২০ জন বাংলাদেশী দুষ্কৃতীর বিরুদ্ধে এক ভারতীয় যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

MAMATA vs SUVENDU: 'কানে হেডসেট লাগিয়ে নিলে চোর স্লোগান শুনতে হবে না'! মমতাকে কটাক্ষ শুভেন্দুর
হালিশহরে মমতার গাড়িতে হামলা, কী বললেন বিজেপির শমীক-অগ্নিমিত্রা-নিশীথরা?