International Yoga Day: টানা বন্ধ রেড রোড, কড়া নিয়ন্ত্রণ যান চলাচলে, যোগ দিবসের দিন কোন পথে যাবে গাড়ি?

Published : Jun 16, 2026, 09:01 AM IST
9th International Yoga Day Special

সংক্ষিপ্ত

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। রেড রোডের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। 

আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন বাংলায়।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। পালাবদলের পর বাংলায় এবার নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড মহাসমারোহে এই বিশেষ দিন পালন করবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা অনুষ্ঠানে জন্য ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করেছে পুলিশ।

জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে, ১৪ জুন থেকে আগামী ২১ জুন রেড রোডে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ২১ জুন থাকবে বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ। তার আগের দিন রাত ২টো থেকে ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। মৌলালি মোড় থেকে এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ, সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউ-র দক্ষিণমুখী অংশ এবং জওহরলাল নেহরু রোডের উভয় দিক। এছাড়া, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশে ভারী বা পণ্যবাহী যান যাবে না।

তেমনই পুরোপুরি বন্ধ থাকবে হসপিটাল রোডের পূর্ব ও পশ্চিম অংশ, লাভার্স লেম, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কিংসওয়ে বা গোষ্ঠ পাল সরণি, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং আউটরাম রোড। খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ এবং এসপ্ল্যানেড রাম্পের অংশ দিয়ে গাড়ি যেতে পারহে না।

ডালহৌসি ও হাওড়ামুখী বাস বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি রাম্প ঘুরিয়ে দেওয়া হতে পারে। তেমনই দক্ষিণ কলকাতাগামী যান মেয়ো রোড, ডাফরিন রোড, জওহরলাল নেহরু রোড হয়ে যাবে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: International Yoga Day - টানা বন্ধ রেড রোড, কড়া নিয়ন্ত্রণ যান চলাচলে, যোগ দিবসের দিন কোন পথে যাবে গাড়ি?
সব ছুটি বাতিল! ২১ জুন এই কাজ না করলে বিপদে পড়বেন সরকারি কর্মীরা, জারি হল বিজ্ঞপ্তি