
Investment in West Bengal: রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছে লারসেন অ্যান্ড টুবরো। সোমবার, শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। নবান্নে সাংবাদিক বৈঠক শেষে তিনি বলেন, এলঅ্যান্ডটি গোষ্ঠী এই রাজ্যে দুটি নতুন প্রোজেক্ট শুরু করতে চলেছে। এই প্রকল্পগুলির উদ্বোধনের কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২ হাজার বেডের একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাবের ক্ষেত্রেও রাজ্য সরকার যে সম্মতি জানিয়েছে, সেই কথা উল্লেখ করেন তিনি (Investment in West Bengal)।
Suvendu Adhikari | বাংলায় যুদ্ধজাহাজ নির্মাণে বিরাট বিনিয়োগ! কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
মুখ্যমন্ত্রী বলেন, "চলতি মাসের ২৭ অগাস্ট, সিলিকন ভ্যালিতে সকাল ১১.৩০ মিনিটে, এলঅ্যান্ডটি গোষ্ঠীর একটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হবে। এরপর দুর্গাপুজোর সময়, হলদিয়ায় আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্বোধন হওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১৪ অক্টোবর, হলদিয়া পেট্রোকেমিক্যালস এলাকায় প্রায় ৬ হাজার কোটি টাকার একটি প্ল্যান্ট দ্রুত উদ্বোধন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় রাজ্যে নিজে এসে প্রকল্পটি উদ্বোধনের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করে গেছেন। পুজোর মরশুমের আগেই রাজ্যের শিল্পক্ষেত্রে এই দু’টি উদ্বোধন গুরুত্বপূর্ণ বার্তা দেবে।’’
Suvendu Adhikari: অন্নপূর্ণার টাকা বিতর্কের মাঝেই ফের বিরাট ঘোষণা CM-র! দেখুন কী বলছেন
অন্যদিকে, গার্ডেনরিচ শিপবিল্ডার্সে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে প্রায় ৩,৪০০ কোটি টাকার একটি প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে রবিবার। সবমিলিয়ে, একের পর এক শিল্প প্রকল্পের ঘোষণা এবং নতুন বিনিয়োগ রাজ্যের বুকে শিল্পের সঞ্চার এবং কর্মসংস্থানকে বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন অনেকে। আক্ষরিক অর্থেই বাংলায় শিল্পায়নের গতি বাড়াতে চাইছে রাজ্য সরকার। সেই বার্তাই দিতে চাইছে প্রশাসন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.