SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার

Published : Aug 24, 2026, 02:46 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি। রোগীর পরিজনের মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

SSKM Hospital: হাসপাতালে আত্মীয়ের চিকিৎসা করাতে নিয়ে এসে মাথায় গাছ পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের ভিতরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি নলহাটির বাসিন্দা। সোমবার বেলার দিকে হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ।

কী কারণে এই দুর্ঘটনা?

এদিন সকাল ৮ টা নাগাদ SSKM হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে একটি শুকনো গাছ পড়ে বিপত্তি। সকালে ওই গাছের নীচে বেশ কয়েকজন রোগী দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই গাছটি ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা সবাইয়ের ওপর । ফলে একজন অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। প্রত্যেককে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গাছটি দীর্ঘ্য দিন ধরে শুকনো হয়ে ছিল। রোগী ও তার আত্মীয়দের ক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। ফলে এই ধরণের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রহিদার আত্মীয় আকলিমা বিবি ইউরোলজি বিভাগে ভর্তি আছেন। তাঁরা নলহাটির বাসিন্দা। আকলিমাকে ডাক্তার দেখানোর উদ্দেশেই নলহাটি থেকে তাঁরা কলকাতার এসএসকেএমে এসেছিলেন। ইউরোলজি বিভাগের বাইরে কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রাহিমা এবং আরও কয়েক জন। আচমকাই গাছ পড়ে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি এখনও।

অন্যদিকে, সোমবারই শহরে নামজাদা প্রতিষ্ঠান মিত্র ইনস্টিউটে মর্নিং বিভাগে পড়ুয়াকে সাপের কামড়। শ্রেণিকক্ষের ভিতরে পড়ুয়াকে সাপে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মর্নিং সেকশনের প্রথম শ্রেণির ছাত্রকে সাপে কামড় দিয়েছে বলেই দাবি পরিবারের। ওই খুদে পড়ুয়া বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।

জানা গিয়েছে, খুদে পড়ুয়া দৃপ্ত পাল, টালিগঞ্জের বাসিন্দা। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির পড়ুয়া। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিনের বিরতি চলছিল। সেই সময় তাকে সাপে ছোবল দেয় বলেই জানা গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ খবর পাওয়ার পর এক মুহূর্ত সময়ও নষ্ট করেনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় শিশুর বাড়িতে। শিশুকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Park Street Footpath: 'আমার হয়তো আরও বুঝিয়ে বলা উচিৎ ছিল...' পাল্টা জবাবে আর কী বললেন অগ্নিমিত্রা?
Nabanna Bonus: সেপ্টেম্বরে ঢুকবে ৭৪০০ টাকার অ্যাড-হক বোনাস! কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের