
Suvendu Adhikari
CM Suvendu Adhikari | কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সম্প্রসারণের ঘোষণা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের একাধিক প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠিত হল। গার্ডেনরিচ, খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে মোট ৫টি প্রকল্প গড়ে উঠবে। পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা ক্ষেত্রে প্রায় ৩,৪০০ কোটি টাকার বিনিয়োগের কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ, শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি আগের তৃণমূল সরকারের নীতিরও সমালোচনা করেন তিনি।