Janakalyan Shibir Registration: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকারি সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে শুরু হল 'জনকল্যাণ শিবির' চলছে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্পে একসঙ্গে আবেদন করা যাবে।
রাজ্যজুড়ে ব্লক স্তরে আয়োজিত বিশেষ শিবির, যেখানে এক জায়গায় বসেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পে আবেদন, যাচাই ও পরামর্শ — সব পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দুয়ারে সরকারের আদলেই শুভেন্দু অধিকারী জনগণের কাছে পৌঁছাতে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছেন।
210
কোথা থেকে শুরু হল?
নন্দীগ্রামে ফিতে কেটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম তাঁর নিজের বিধানসভা কেন্দ্র হওয়ায় এই সূচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যদিও আগামী দিনে শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে দেবেন। তিনি শুধুমাত্র ভবানীপুরের প্রার্থী থাকবেন।
310
কতটি স্থানে হচ্ছে এই শিবির?
রাজ্যের প্রায় ১,১০০টি স্থানে একযোগে জনকল্যাণ শিবির আয়োজন করা হচ্ছে । প্রতিটি জেলার ব্লক স্তরে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মোট ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই শিবিরে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বহু স্কলারশিপ। অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম ফিলআপ করার ক্ষেত্রে জনকল্যাণ শিবিরে থাকা সরকারি কর্মীরা সহযোগিতা করবেন।
510
কারা সুবিধা পাবেন?
মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক, ছাত্রছাত্রী -সকলেই সুবিধে পাবেন। সমাজের সমস্ত বর্গের মানুষ এই শিবির থেকে উপকৃত হবেন। তেমনই জানিয়েছে নবান্নের একটি সূত্র।
610
কীভাবে আবেদন করবেন?
শিবিরে গিয়ে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সংশ্লিষ্ট প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রতিটি প্রকল্পের প্রতিনিধিরা সরাসরি সাহায্য করবেন। আপনি যে প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান সরকারি আধিকারিকদের বললে তারা সহযোগিতা করবেন।
710
কখন ও কতদিন চলবে?
সোমবার ১৫ জুন থেকে বুধবার ১৭ জুন — তিন দিন। আপনার হাতে এখনও কিছুটা সময় রয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে শিবির।
810
আগের সরকারের প্রকল্প কি বন্ধ হয়ে যাবে?
না। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের কোনো সুবিধাই বন্ধ করা হয়নি। কেন্দ্রীয় ও রাজ্য — উভয় সরকারের প্রকল্পই চালু থাকবে।
910
প্রথম দিনেই কেমন সাড়া মিলল?
জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা গেছে — যা প্রমাণ করে রাজ্যের মানুষ এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন।
1010
কেন এই শিবির গুরুত্বপূর্ণ?
অনেক মানুষ তথ্যের অভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকেন। জনকল্যাণ শিবির সেই দূরত্ব ঘুচিয়ে সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছে দিচ্ছে সরকারি পরিষেবা। আপনার নিকটতম জনকল্যাণ শিবিরে যান এবং আধার কার্ড সঙ্গে নিয়ে আজই আবেদন করুন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.