MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • NCPI net worth: তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠিকানা! কতটা ধনী NCPI দলটি, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

NCPI net worth: তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠিকানা! কতটা ধনী NCPI দলটি, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

TMC Crisis: হাওড়ার অচেনা বাড়ি NCPI-এর সদর দফতর। বর্তমানে রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চার। কাকলি - শতাব্দী তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদ যোগ দিতে এই দলে। দেখুন দলের মোট সম্পত্তির পরিমাণ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 15 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
NCPI নিয়ে চর্চা
Image Credit : social media

NCPI নিয়ে চর্চা

মাত্র এক দিন আগেও রাজ্যবাসীর কাছে অজানা ছিল NCPI অর্থাৎ ন্যাশানালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া- এই নামটা। কিন্তু ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই জোর চর্চা শুরু হয়েছে এই দলটিকে নিয়ে। কারণ তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ২০ জন সাংসদ এই পার্টির সঙ্গেই মিশে যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিদ্রোহীদের ভরসার NCPI
Image Credit : social media

বিদ্রোহীদের ভরসার NCPI

হাওড়ার সাঁকরাইলের হাটগাছার বাণীপুরের একটি সবুজ দোতলা বাড়ি হঠাৎ রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে। কারণ এটিই কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের ভরসার দল এনসিপিআইয়ের সদর দফতর। এতদিন হাওড়ার প্রত্যন্ত এলাকায় 'দুয়োরানি'র মতোই পড়ে ছিল এই বাড়ি।

Related Articles

Related image1
TMC Crisis: তৃণমূলে ভাঙন! ‘অপরিচিত’ NCPI-তেই কেন যোগ দিলেন লোকসভার বিদ্রোহী সাংসদরা? সামনে এল ১০ কারণ
Related image2
DA News: রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি! DA ও 7th Pay Commission নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
310
কুণ্ডু দম্পতি
Image Credit : social media

কুণ্ডু দম্পতি

বাড়ির গায়ে লেখা 'জাগো বিশ্ব' — দরজার দুই পাশে দুই নাম, উত্তীয় কুণ্ডু (স্থানীয় সংবাদপত্রের প্রকাশক) এবং শিউলি কুণ্ডু (কলকাতা হাই কোর্টের আইনজীবী)। এই দম্পতিই এনসিপিআইয়ের মূল কাণ্ডারি।

410
শিশুদের হোম থেকে রাজনৈতিক দলের কার্যালয়
Image Credit : social media

শিশুদের হোম থেকে রাজনৈতিক দলের কার্যালয়

একসময় ছিল শিশুদের হোম — বছর ৭-৮ আগে পর্যন্ত এই বাড়িতে দুঃস্থ শিশুরা থাকত, বিদেশ থেকে আসত অনুদান। হোম বন্ধ হওয়ার পরেই শুরু হয় এনসিপিআইয়ের রাজনৈতিক পথচলা। বর্তমানে রাজ্যের সবথেকে আলোচিত কেন্দ্র এটি।

510
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ন্ত্রণে
Image Credit : social media

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ন্ত্রণে

বর্তমানে বাড়িতে কয়েকজন মহিলার বাস — তাঁরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করেন। তেমন কোনও সক্রিয় রাজনৈতিক কার্যকলাপ নেই। অথচ এই দলেই যোগ দিতে চলেছেন ২০ জন লোকসভা সাংসদ। আগামী দিনে এই বাড়ি গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মনে করেছেন অনেকে।

610
এনসিপিআই দলের কোষাগার
Image Credit : social media

এনসিপিআই দলের কোষাগার

মাত্র ১ লক্ষ ১৩ হাজার টাকার দল — নির্বাচন কমিশনের তথ্য বলছে, এটুকুই এনসিপিআইয়ের মোট অনুদান। ত্রিপুরায় ভোটে লড়ে মাত্র কয়েকশো ভোট পেয়েছে, হাওড়ার পঞ্চায়েতেও কোনও প্রভাব ফেলতে পারেনি। আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে ওয়াকিবহাল মহল

710
সভাপতির কথা
Image Credit : social media

সভাপতির কথা

সভাপতি শান্তনু দে — উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা, একসময় ত্রিপুরায় থাকতেন। দলের কলমের নিব প্রতীকটি তাঁরই তৈরি। ২০২৩-এ ত্রিপুরায় ভোটে লড়ে কোনও আসনেই জেতেননি। এনসিপিআই সভাপতি শান্তনু দে নিজেই বলেছেন, "আমি একজন বিজেপি সমর্থক। দেশের স্বার্থে যা করার তাই করব।" এই একটি বাক্যেই স্পষ্ট গোটা রাজনৈতিক খেলার আসল উদ্দেশ্য।

810
ত্রিপুরা কানেকশন
Image Credit : social media

ত্রিপুরা কানেকশন

এনসিপিআইয়ের একাধিক নেতা ত্রিপুরায় থাকেন, তাঁদের মধ্যে অন্যতম জহিরুল ইসলাম (কৈলাশহর)। তিনি বিদ্রোহী সাংসদদের সিদ্ধান্তকে সরাসরি স্বাগত জানিয়েছেন।

910
বিপ্লব কুমার দেবের 'মাস্টারস্ট্রোক'
Image Credit : social media

বিপ্লব কুমার দেবের 'মাস্টারস্ট্রোক'

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কৌশলেই একসঙ্গে ২০ জন লোকসভা সাংসদের সমর্থন পেতে চলেছে এই 'অস্তিত্বহীন' দলটি — রাজনৈতিক মহলে তোলপাড়।

1010
এরপর কী
Image Credit : chatgpt

এরপর কী

মাটির পথের ধারে সবুজ বাড়ি থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে আসা এনসিপিআই আগামিদিনে কোন পথে হাঁটবে? 'অচেনা' থেকে 'চেনা' হওয়ার এই যাত্রা ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায় লিখবে কি?

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
রাজ্যে কর্মসংস্থান-বিনিয়োগের ঢেউ, ১ লক্ষ কোটির বিনিয়োগের ঘোষণা গৌতম আদানির
Recommended image2
Now Playing
বিনা কারণে AJUP-র কর্মীদের গ্রেপ্তারের অভিযোগে, রেজিনগর থানার সামনে ধর্নায় বসলেন বিধায়ক হুমায়ুনের কবীর
Recommended image3
Now Playing
কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীকে এ কী বললেন মিলন প্রধানের স্ত্রী অর্পিতা !
Recommended image4
Now Playing
ফুঁসছে দীঘার সমুদ্র, কাছে গেলেই হতে পারে... বাজছে সাইরেন
Recommended image5
Now Playing
খাম ছাড়া নওশাদের তোপ, ভাঙড়ের বিধায়কের বিস্ফোরক দাবি
Related Stories
Recommended image1
TMC Crisis: তৃণমূলে ভাঙন! ‘অপরিচিত’ NCPI-তেই কেন যোগ দিলেন লোকসভার বিদ্রোহী সাংসদরা? সামনে এল ১০ কারণ
Recommended image2
DA News: রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি! DA ও 7th Pay Commission নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved