- Home
- West Bengal
- Kolkata
- Nabanna: দুর্নীতি রুখতে এবার রাজ্যবাসীর দুয়ারে নবান্ন, হেল্পলাইন চালু করলেন শুভেন্দু অধিকারী
Nabanna: দুর্নীতি রুখতে এবার রাজ্যবাসীর দুয়ারে নবান্ন, হেল্পলাইন চালু করলেন শুভেন্দু অধিকারী
Nabanna Helpline Number: দুর্নীতি রুখতে এবার দুয়ারে নবান্ন। রাজ্য সরকারের তরফে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলেই মিলবে যে কোনও ধরনের সমস্যার সমাধান। দুর্নীতি থেকে অশান্তির অভিযোগ এক ফোনেই পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানুন বিশদে।।

দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ সংক্রান্ত অভিযোগ জানাতে চালু করা হল চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি রোড ট্যাক্স ও টোল আদায় এবং বেআইনি চোলাই মদের কারবার সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ। নবান্নে বসানো হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। প্রতিটি অভিযোগ গোপনীয়ভাবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে চালু হেল্পলাইন নম্বর
সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে চারটি আলাদা টোল-ফ্রি হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার। চারটি নম্বর হল— ১৫৫৩৩৪: কাটমানি সংক্রান্ত অভিযোগ। ১৫৫৩৩৫: সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ। ১৫৫৩৩৭: বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায় সংক্রান্ত অভিযোগ। ১৫৫৩৩৯: বেআইনি চোলাই মদের কারবার সংক্রান্ত অভিযোগ।
নবান্নে রাজ্য সরকারের বিশেষ কন্ট্রোল রুম চালু
নবান্নে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও এই পরিষেবা চালু থাকবে। একইসঙ্গে ২০টি কল গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি নম্বরে একসঙ্গে পাঁচটি করে কল রিসিভ করা যাবে।
তথ্যসূত্র গোপন করেই পদক্ষেপের বার্তা শুভেন্দু অধিকারীর
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ফোনকল রেকর্ড করা হবে এবং অনলাইনে অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তী পর্যায়ে তার পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সেইসঙ্গে অভিযোগকারীর পরিচয় ও অভিযোগের তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে বলেও জানানো হয়েছে।
Jalpaiguri, West Bengal: CM Suvendu Adhikari says, "I appeal to migrant workers to come back. The state is witnessing the emergence of numerous industrial opportunities. There are also several projects being implemented jointly by the state and the central government. Amul will… pic.twitter.com/djaiVyn3Gq
— ANI (@ANI) July 27, 2026
এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর
Hon'ble CM Shri Suvendu Adhikari inaugurated the new Control Room at Nabanna & launched four dedicated toll-free helplines for citizen complaints: Cut Money–155334,Syndicate Crime–155335,Illegal Toll–155337 & Illegal Liquor–155339,reinforcing transparent & accountable governance. pic.twitter.com/FmQ8siFsfP
— Chief Minister's Office, Govt. of West Bengal (@cmowbgov) July 28, 2026
মুখ্যমন্ত্রীর সাফ বার্তা
এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও ব্যক্তিগত প্রতিহিংসা বা মিথ্যা তথ্য দিয়ে এই নম্বরগুলির অপব্যবহার করা যাবে না। সঠিক তথ্য দিলে প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ কর্মীদের জন্য মানবিক উদ্যোগ ও রেইন কিট বণ্টন ঝড়-বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশকর্মীদের কষ্টের কথা ভেবে ২০ হাজার রেইনকোট, গামবুট ও ছাতার 'মনসুন প্রোটেকশন কিট' বিতরণের সূচনা করা হয়। হিডকো ও এনকেডিএ-র সহযোগিতায় এই কিটগুলি রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

