হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনার তদন্তে উঠে এল নতুন তথ্য, প্রকাশ্যে এল গাড়ির নম্বরও

Published : Oct 16, 2022, 06:00 PM IST
হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনার তদন্তে উঠে এল নতুন তথ্য, প্রকাশ্যে এল গাড়ির নম্বরও

সংক্ষিপ্ত

ছুটির দিনে হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও।   

রবিবার হাওড়ার শিবপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় উঠে এল আরও নতুন তথ্য। শিবপুরের একটি অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা। ঘটনার তদন্ত করছে হেয়ার স্ট্রীট থানার পুলিশ। তদন্তে এবার সামনে এল গাড়ির নম্বর। শিবপুরের ওই আবাসনের সামনে রাখা একটি সুজুকি গাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না। এই গাড়ির নম্বর  wb 12 c 7751। সামনে এসেছে গাড়ি সংক্রান্ত একাধিক তথ্য। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েনি। 

ছুটির দিনে হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও। 

পুলিশ সূত্রে খবর। বেশ কিছু দিন ধরেই মোটা অঙ্কের টাকার লেনদেন চলছিল একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনা নজরে আসতেই তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। এরপরই ফ্রিজ করে দেওয়া হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তে নাম উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তিরও। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। সূত্রের খবর, এর আগেও একাধিকবার  ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ নানা বিষয় নাম জড়িয়েছে অভিযুক্তের। 

 

আরও পড়ুন -

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি