West Bengal Weather: দক্ষিণবঙ্গে অব্যাহত ভ্যাপসা গরমের দাপট, অস্বস্তিকর আবহাওয়ার সতর্ক বার্তা

Published : Apr 02, 2026, 06:37 AM IST

Kolkata Today Weather News: চৈত্রের শেষবেলায় গোটা দক্ষিণবঙ্গজুড়ে বাড়ছে গরমের দাপট। আগামী কয়েকদিন এইরকম আবহাওয়ায় বজায় থাকবে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কলকাতার আজকের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে বাড়ছে গরমের দাপট, ২ থেকে ৪ এপ্রিল অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে গরম ও আর্দ্রতার অস্বস্তি। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতি বিরাজ করতে পারে। বলে বজায় থাকবে গরমে অস্বস্তিকর আবহাওয়া ও ভ্যাপসা ভাব। 

25
আরও বাড়বে গোটা বাংলার তাপমাত্রা

আবহাওয়াবিদদের মতে, নিম্ন স্তরে মূলত শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের হাওয়া প্রবাহিত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর জেরে আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

35
কোন কোন জেলায় সতর্কতা?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ থেকে ৪ এপ্রিলের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ ও ৪ এপ্রিল এই তালিকায় যোগ হচ্ছে বীরভূম ও কলকাতাও। ফলে সপ্তাহান্তে ফের বাড়বে গরমের দাপট। 

45
আর্দ্রতার পরিস্থিতি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। অভ্যন্তরীণ জেলাগুলিতে তা ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকবে। ফলে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। ফলে বজায় থাকবে গরমে ভ্যাপসা ভাব। 

55
গরম ও আর্দ্র আবহাওয়ায় বাড়বে অস্বস্তি

এই গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বাড়বে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সতর্কবার্তা: আবহাওয়া দফতরের পক্ষ থেকে দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, শরীরে জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত জল পান করার নির্দেশও দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী আপডেট আগামীকাল জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories