MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: বঙ্গে জুড়ে থাকবে বর্ষার দাপট! নিন্মচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা

West Bengal Weather: বঙ্গে জুড়ে থাকবে বর্ষার দাপট! নিন্মচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা

West Bengal Weather: সোমবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে। মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

2 Min read
Author : Deblina Dey
Published : Jul 13 2026, 06:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
Image Credit : GEMINI

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather: সোমবার কলকাতায় দিনভর মেঘলা থাকবে আকাশ। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলাতেও 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
পরিস্থিতি উদ্বেগজনক
Image Credit : GEMINI

পরিস্থিতি উদ্বেগজনক

এক জেলা থেকে অন্য জেলায় সরে যেতে থাকা এই একটানা বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

Related Articles

Related image1
El Nino Impact: এল নিনোর থাবায় জুলাই মাসে ভয়ঙ্কর বিপদের মুখে দেশ! উষ্ণতা বাড়ছে প্রশান্ত মহাসাগরে
Related image2
West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে বঙ্গে দুর্যোগের ঘনঘটা! রাজ্যের জেলায় জেলার ভারী বৃষ্টির সতর্কতা
38
বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি
Image Credit : AI Generated

বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি

অন্যদিকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে, যা অব্যাহত থাকতে পারে।

48
৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
Image Credit : AI Generated

৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ১৭ জুলাই কালিম্পং ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

58
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Image Credit : Asianet News

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেমি) হতে পারে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

68
বাংলায় মৌসুমি বায়ু আরও শক্তিশালী
Image Credit : gemini

বাংলায় মৌসুমি বায়ু আরও শক্তিশালী

বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তের কারণে বাংলায় মৌসুমি বায়ু আরও শক্তিশালী হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

78
অবস্থানরত ঘূর্ণাবর্ত
Image Credit : gemini

অবস্থানরত ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা (monsoon trough), বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বিহারের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত বেড়েছে।

88
কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত
Image Credit : AI Generated

কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত

বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ১৭ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baruipur Case: বারুইপুরে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ, গ্রেফতার সিপিআইএম নেতা লায়েক আলি
Recommended image2
Now Playing
এক সাংবাদিক বৈঠক, একাধিক বিস্ফোরক মন্তব্য, কী বললেন দিলীপ ঘোষ? দেখুন
Recommended image3
Annapurna Yojana: ৩০০০ টাকা কবে মিলবে? টাকা বিতরণ নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image4
Now Playing
'আগে ধমকাত, এখন নরম নরম কথা বলছেন কেন?' সিদ্দিকুল্লাকে চরম বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর! দেখুন
Recommended image5
Shankudeb Panda Marriage: গঙ্গার বুকে সাত পাকে বাঁধা শঙ্কুদেব পণ্ডা, সাংবাদিককেই জীবনসঙ্গী করলেন বিজেপি নেতা
Related Stories
Recommended image1
El Nino Impact: এল নিনোর থাবায় জুলাই মাসে ভয়ঙ্কর বিপদের মুখে দেশ! উষ্ণতা বাড়ছে প্রশান্ত মহাসাগরে
Recommended image2
West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে বঙ্গে দুর্যোগের ঘনঘটা! রাজ্যের জেলায় জেলার ভারী বৃষ্টির সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved