MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে বঙ্গে দুর্যোগের ঘনঘটা! রাজ্যের জেলায় জেলার ভারী বৃষ্টির সতর্কতা

West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে বঙ্গে দুর্যোগের ঘনঘটা! রাজ্যের জেলায় জেলার ভারী বৃষ্টির সতর্কতা

West Bengal Weather Update: রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি। এই প্রবল বর্ষণের কারণে উত্তরে ধসের আশঙ্কা ও দক্ষিণে কলকাতা-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Deblina Dey
Published : Jul 12 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
বৃষ্টির হলুদ সতর্কতা জারি
Image Credit : gemini

বৃষ্টির হলুদ সতর্কতা জারি

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের ৬ জেলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত এই অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
 ধসও নামতে পারে পাহাড়ি রাস্তায়
Image Credit : gemini

ধসও নামতে পারে পাহাড়ি রাস্তায়

পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। তার ফলে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলিতে জল বাড়বে। ধসও নামতে পারে পাহাড়ি রাস্তায়। 

Related Articles

Related image1
Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?
Related image2
El Nino Impact: এল নিনোর থাবায় জুলাই মাসে ভয়ঙ্কর বিপদের মুখে দেশ! উষ্ণতা বাড়ছে প্রশান্ত মহাসাগরে
39
পাহাড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ
Image Credit : gemini

পাহাড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ

আগে থেকেই পাহাড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগে থেকেই প্রায় একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া দুই দিনাজপুর আর মালদায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

49
সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত
Image Credit : AI Generated

সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস এও জানিয়েছে, বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। 

59
 ট্রেনে পরিষেবা ব্যাহত
Image Credit : Gemini

ট্রেনে পরিষেবা ব্যাহত

কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। সোমবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২৭.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা হলেও বিঘ্ন হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে যান চলাচল। 

69
জলে ভাসছে তিলোত্তমা
Image Credit : gemini

জলে ভাসছে তিলোত্তমা

মেট্রো সার্ভিস স্বাভাবিক রয়েছে। কলকাতায় ৯০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, উল্টোডাঙা আন্ডারপাস, কলকাতা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোড-এর বেশ কিছু অংশে জল জমেছে।

79
জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা
Image Credit : gemini

জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । জমা জলের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

89
 বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : GEMINI

বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার কারণে গোটা বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত কলকাতা -সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে। নিচু এলাকায় জল জমতে পারে বলে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। 

99
ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : AI Generated

ভারী বৃষ্টির পূর্বাভাস

শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নাগারে বৃষ্টির জেরে ভাসছে তিলোত্তমা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ -সর্বত্রই বৃষ্টির দাপট।দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: 'আমরাই আপনাদের টুকরো করব, কড়া মাপের ওষুধ দিতে হবে' বামেদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image2
PM Surya Ghar Yojana: রাজ্যে বিদ্যুতের বিল বাঁচিয়ে দিল সরকার! আর দিতে হবে না ইলেকট্রিক বিল, উলটে পাবেন ভর্তুকি, কীভাবে আবেদন করবেন?
Recommended image3
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image4
Now Playing
অভিষেকের-PA সুমিত রায়ের গ্রেফতারিতে অদ্ভুত সাফাই কুণাল ঘোষের, পাল্টা কাদের দায়ী করলেন?
Recommended image5
Now Playing
Humayun Kabir: মুর্শিদাবাদে কী হচ্ছে? উপনির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী মমতা, শুনেই কী বললেন হুমায়ূন কবীর? দেখুন
Related Stories
Recommended image1
Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?
Recommended image2
El Nino Impact: এল নিনোর থাবায় জুলাই মাসে ভয়ঙ্কর বিপদের মুখে দেশ! উষ্ণতা বাড়ছে প্রশান্ত মহাসাগরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved