MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি

WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি

WB SSC On Election Commission: ভোটের কাজে চলে যাচ্ছেন অধিকাংশ শিক্ষক। যার জেরে অমান্য হতে বসেছে সুপ্রিম নির্দেশ। এই অবস্থায় আদালত অবমাননার ভয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন। কী বলছে আদালত? জানুন আরও বিশদে।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 26 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি বোর্ড
Image Credit : Social Media

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি বোর্ড

শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে (West Bengal Assembly election)। অধিকাংশ কর্মীকে ভোটের কাজের জন্য নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তার জেরে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য হতে বসেছে। আদালত অবমাননার আশঙ্কায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে এসএসসি। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আদালতে কী দাবি স্কুল সার্ভিস কমিশনের?
Image Credit : Social Media

আদালতে কী দাবি স্কুল সার্ভিস কমিশনের?

বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ করে স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের নতুন নিয়োগ প্রক্রিয়া ৩১ অগাস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু বুধবার এসএসসি আদালতকে জানিয়েছে, তাদের মোট কর্মী সংখ্যা ৩৫। তার মধ্যে ২৪ জন কর্মীকে ভোটের কাজের জন্য নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। স্কুলের শিক্ষকরা ভোটের কাজে ব্যস্ত।

Related Articles

Related image1
West Bengal Election: ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের
Related image2
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
35
ভোটের ডিউটিতে স্কুল শিক্ষকরা
Image Credit : Social Media

ভোটের ডিউটিতে স্কুল শিক্ষকরা

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, তার মধ্যে স্কুলে স্কুলে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যদি এসএসসি-এর ওই কর্মীদের না ফিরিয়ে দেয়, তাহলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। বুধবার আদালতে এসএসসি আরও দাবি করে জানায়, ওই সকল কর্মীরা স্বশাসিত সংস্থার। কোনও স্বশাসিত সংস্থার কর্মীদের নির্বাচনের জন্য নিয়ে নেওয়া যায় না। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।

45
এসএসসি-তে ব্যাপক দুর্নীতির অভিযোগ
Image Credit : Social Media

এসএসসি-তে ব্যাপক দুর্নীতির অভিযোগ

ব্যাপক দুর্নীতির কারণে ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কমিশন, রাজ্য ও চাকরিহারা শিক্ষকদের একাংশ। দীর্ঘ শুনানির পর হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেটলাইন মেনেই নবম-দশম, একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা হয়। মেধা তালিকার ভিত্তিতে এই মুহূর্তে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া।

55
 নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার ডেডলাইন কবে?
Image Credit : Social Media

নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার ডেডলাইন কবে?

প্রথমে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মার্চের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরে সেই সময়সীমা ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করে আদালত। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নির্বাচন এসে যাওয়ায়, নির্বাচনের কাজের জন্য নির্বাচন কমিশন শিক্ষকদের পাশাপাশি কমিশনের কর্মীদেরও নিয়োগ করেছে। আর তাতেই এসএসসি আশঙ্কা করছে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না। এই আশঙ্কাতেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দারস্থ্য হল এসএসসি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image2
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Recommended image3
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Recommended image4
Ananta Maharaj: অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান প্রত্যাহার, নেতাজি-বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের
Recommended image5
bardhoka bhata: বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা পেতে এই ডকুমেন্ট দিয়েছেন তো? নয়তো বাতিল হবে আবেদন!
Related Stories
Recommended image1
West Bengal Election: ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের
Recommended image2
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved