MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Election Commission: কোন কোন দিন প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? কড়া নির্দেশ কমিশনের

Election Commission: কোন কোন দিন প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? কড়া নির্দেশ কমিশনের

Election Commission: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। নির্বাচনের আর একমাসও বাকি নেই। এদিকে এসআইআর আবহে রাজ্যে প্রথমবার বিধানসভা নির্বাচন। অন্যদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমিশন। জানুন বিশদে।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 26 2026, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করার নির্দেশ নির্বাচন কমিশনের
Image Credit : Google

প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করার নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই মঙ্গলবার এসআইআর মামলাতে সুপ্রিমকোর্টে কমিশন জানিয়েছিল যে, তারা প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে প্রস্তুত। সেই মতো বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। শুধু শুক্রবার নয়, প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল নির্বাচন কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
 প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম বাদ?
Image Credit : ChatGPT

প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম বাদ?

এসআইআর- এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম বাদ? ২ দিন পর অবশেষে স্পষ্ট করল নির্বাচন কমিশন।‌ সিইও দফতর সূত্রে খবর, 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশের নাম বাতিল হয়েছে। অর্থাৎ, এখনো প্রায় ১২ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম বাতিল হয়েছে। আরও খবর মোট প্রায় ১০ লক্ষের তালিকা প্রকাশ পেয়েছে এখনও  সাপ্লিমেন্টারি হিসাবে।

Related Articles

Related image1
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
Related image2
WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি
35
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
Image Credit : X

কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?

সোমবার রাতে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। দেড়দিন পরে বুধবার কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীনের মধ্যে মোট ৩২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে খসড়া তালিকাতেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় প্রায় ৫ লক্ষের বেশি নাম বাদ যায়।

45
প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট
Image Credit : X

প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট

সোমবার মাঝরাতের কিছুটা আগেই প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। রাজ্যের প্রতিটি বুথের জন্য দু’টি করে পৃথক তালিকা প্রকাশিত হয়েছে। নিষ্পত্তির পরে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জুড়ল, একটিতে তার উল্লেখ রয়েছে। অন্যটিতে রয়েছে, কাদের নাম বাদ পড়ল। সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে, তা নিয়ে তৈরি হয় জল্পনা।

55
এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : X

এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে আবারও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নকশালবাড়ির সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভা থেকে তিনি বড় ঘোষণাও করেন। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ক্যাম্প করা হবে বলে জানান তিনি। এছাড়াও তাঁদের বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। যাদের নাম বাদ গিয়েছে তাঁদের শুধু দরখাস্ত করতে হবে। মুখ্য়মন্ত্রী বলেন, "এসআইআর-এর বদলা একটা করে ভোট। আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু আমি দেখেছি, বাঁকুড়ায় ওরা বিজেপির পতাকা নিয়ে যাচ্ছিল। কোনও দিন যা হয়নি, তা হচ্ছে। মা-বোনেরা ভোটের দিন সকাল থেকে বুথ পাহারা দিন। পাঁচ বছরের জন্য যদি শান্তি চান, এক দিনের জন্য পাহারা চাই। যাতে দিল্লির লোকজন এসে ছাপ্পা না দিতে পারে। ভয় দেখালে ঘরে যা আছে তা নিয়ে বেরোবেন। আপনারা তো রান্নাবান্না করেন, আমাকে আর বেশি বলতে হবে না।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image4
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image5
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Related Stories
Recommended image1
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
Recommended image2
WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved