MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather: আকাশে কালো মেঘের আনাগোনা সকাল থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে

Weather: আকাশে কালো মেঘের আনাগোনা সকাল থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে

Weather Update: তীব্র দাবদহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতকের মত অবস্থা। আকাশে জলভরা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে। রইল বৃষ্টির পূর্বাভাস 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 24 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অস্বস্তিকর গরম
Image Credit : chatgpt

অস্বস্তিকর গরম

তীব্র দাবদহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতকের মত অবস্থা। আকাশে জলভরা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অস্বস্তিকর আবহাওয়া
Image Credit : chatgpt

অস্বস্তিকর আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আকাশে মেঘের আনাগোনা থাকলেও এখনই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে আপাতত স্বস্তি নেই।

Related Articles

Related image1
কবে মিলবে বকেয়া DA? ৩০ মে মহার্ঘ ভাতা জট কাটাতে আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Related image2
Holding Center: অনুপ্রবেশকারী তাড়াতে মাস্টারস্ট্রোক শুভেন্দুর, প্রতি জেলায় হচ্ছে 'হোল্ডিং সেন্টার'
310
কলকাতার আবহাওয়া
Image Credit : chatgpt

কলকাতার আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সকাল থেকেই থাকবে আংশিক মেঘলা। বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে ঝোড়ো হাওয়া দিতে পারে। বিক্ষিপ্তভাবে দুই-এক পসলা বৃষ্টিও হতে পারে। তবে আপাতত স্বস্তি নেই।

410
কলকাতার তাপমাত্রা
Image Credit : ai photo

কলকাতার তাপমাত্রা

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২-৮০ শতাংশ। যার কারণেই দিনরাত অস্বস্তি রয়েছে। কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে।

510
বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা
Image Credit : ai photo

বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা

  • আজ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় (৪২.১)
  • উত্তরবঙ্গের সবথেকে বেশি গরম মালদায় (৩৭.৭)
  • হাওয়া অফিসের ম্যাপ স্পষ্ট করে দিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই পুড়ছে দাবদহে। রাঢ় বাংলার অবস্থা সবথেকে খারাপ।
610
দক্ষিণবঙ্গে বৃষ্টি
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আগামিকাল, সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বীরভূম-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর পুরুলিয়া প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

710
অস্বস্তিকর আবহাওয়ার কারণ
Image Credit : ANI

অস্বস্তিকর আবহাওয়ার কারণ

দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থা করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।

810
বুধবার থেকে বৃষ্টি বাড়বে
Image Credit : Getty

বুধবার থেকে বৃষ্টি বাড়বে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে।

910
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : AI PHOTO

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

1010
বর্ষা কবে আসবে?
Image Credit : Getty

বর্ষা কবে আসবে?

IMD-র পূর্বাভাস অনুযায়ী এবার সময়ের আগেই বর্ষা ভারতের মূলভখণ্ডে প্রবেশ করবে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
Recommended image2
Abhishek Banerjee: হাসপাতালেই অভিষেক! বমি বমি ভাব অবস্থায় নিয়ে যাওয়া হয় আইটিইউ বিভাগে, নিন্দায় সরব রাহুল গান্ধী
Recommended image3
Now Playing
Abhshek Banerjee Latest Update: এবার হুইল চেয়ারে অভিষেক! হাসপাতালে ছুটে এসে অভিষেককে নিয়ে কোথায় গেলেন মমতা?
Recommended image4
Mamata Banerjee Abhishek Banerjee: "উপরমহলের চাপে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না!" বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে মমতা
Recommended image5
Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক! পৌঁছলেন মমতাও, সঙ্গে তৃণমূল নেতৃত্ব
Related Stories
Recommended image1
কবে মিলবে বকেয়া DA? ৩০ মে মহার্ঘ ভাতা জট কাটাতে আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image2
Holding Center: অনুপ্রবেশকারী তাড়াতে মাস্টারস্ট্রোক শুভেন্দুর, প্রতি জেলায় হচ্ছে 'হোল্ডিং সেন্টার'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved