Abhishek Banerjee: 'যা করার করে নিন, মাথানত করব না,' মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা অভিষেকের

Published : Jul 03, 2026, 01:59 AM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

Abhishek Banerjee News: তৃণমূল কংগ্রেস (AITC) রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে, মামলা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে তদন্তকারী সংস্থা। অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি বেগতিক দেখে পাল্টা আক্রমণের পথে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রধান নেতা।

DID YOU KNOW ?
গ্রেফতার হবেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা চলছে.

Abhishek Banerjee Attacks Suvendu Adhikari: রাজ্যে তৃণমূল কংগ্রেস (AITC) ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করতেন, ক্ষমতা হারানোর পর এবার রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সেই অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) আক্রমণ করেছেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে পুলিশ ও সিআইডি-কে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো, গ্রেফতার, মিথ্যা মামলায় ফাঁসানো, দলবদলের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠত। এখন সেই অভিযোগ করছেন অভিষেক। দু'মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। অভিষেকের বিরুদ্ধে প্রায় রোজই ক্ষমতার অপব্যবহার-সহ নানা ধরনের বেআইনি ও অনৈতিক কাজের অভিযোগ উঠছে। একাধিক মামলাও দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও বিজেপি-র (BJP) উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছেন অভিষেক।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ অভিষেকের

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লিখেছেন, 'এটা রাজনৈতিক ভীতি প্রদর্শন ও হুমকির সবচেয়ে খারাপ নিদর্শন। যে সরকারের মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন, যাঁর বিরুদ্ধে সিবিআই-এর (CBI) একাধিক মামলা রয়েছে, তিনি এখন আমাকে নিশানা করার জন্য রাজ্যের সংস্থাগুলিকে ব্যবহার করছেন। আপনার যা করার করে নিন। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথানত করব না।'

হেনস্থা, ভয় দেখানোর অভিযোগ

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক আরও লিখেছেন, ‘গত দুই সপ্তাহে এসটিএফ, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ কোনও নির্দিষ্ট নোটিস ছাড়া এবং সাধারণ আইনি রক্ষাকবচ লঙ্ঘন করে সমন পাঠিয়েছে বা ইচ্ছামতো গ্রেফতার করেছে। আমার দফতরের সঙ্গে যুক্ত বা আমার সঙ্গে যুক্ত ২৫ জনকে জেরা করার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছে। ফোনে আড়ি পাতা হচ্ছে। এমনকী, মহিলা-সহ পরিবারের সদস্যদের হেনস্থা করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৪
২০১৪ সালে প্রথমবার সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read more Articles on
click me!

Recommended Stories

Rachana Urbana: রচনা বলেছেন, আরবনায় থাকতে গেলে যোগ্যতা লাগে, জানেন এখানে ফ্ল্যাটের দাম কত?
আরজি কর কাণ্ড: ভিসেরা নমুনা বদল তৃণমূলের নির্দেশে! চিঠি পেয়েই কোর্টে নির্যাতিতার পরিবার