Kunal Ghosh: 'আপনার রেট কত?' সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্টে কমেন্ট কুণাল ঘোষের!

Published : Mar 08, 2026, 10:23 AM IST
Kunal Ghosh (Photo/ANI)

সংক্ষিপ্ত

Kunal Ghosh: প্রাক্তন সাংসদ, রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতা কুণাল ঘোষ মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকেন। আন্তর্জাতিক নারী দিবসের (International Women's Day 2026) সোশ্যাল মিডিয়ায় তাঁর এক মন্তব্য ভাইরাল। এক মহিলার পোস্টে তাঁর মন্তব্যের মাধ্যমে সম্মানহানি হয়েছে বলে অনেকে দাবি করছেন। যদিও অনেকে আবার কুণালকে সমর্থন করছেন।

DID YOU KNOW ?
অনশন নিয়ে বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায় যে ২৬ দিন অনশন করেছিলেন, তখন স্যান্ডউইচ ও চকোলেট খেয়েছিলেন বলে অভিযোগ প্রয়াত বিধায়ক দীপক ঘোষের।

West Bengal Politics: 'আপনার রেট কত?' সোশ্যাল মিডিয়ায় এক মহিলার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন শাসক দলের প্রভাবশালী নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)! ওই মহিলার নাম জুঁই বসু। তিনি এক পোস্ট করেছিলেন। সেই পোস্টে দেখা যাচ্ছে, ধর্না মঞ্চে স্যান্ডউইচ খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনে দাঁড়িয়ে কুণাল। তাঁর হাতে চকোলেট। এই ছবির সঙ্গে জুই লেখেন, 'ধর্না মঞ্চে রাতের আহার শেষ। এরপর নিদ্রা যাবেন।' পাল্টা কুণাল লিখেছেন, 'শ্রীমতী জুঁই, আপনার রেট কত???? মানে এ ধরনের বিকৃত গ্রাফিক্স করতে কত করে নেন? আপনার রেটটা পোস্ট করলে সবার সুবিধে হয়। আপনি কি সিপিএমে সুশান্ত বা বংশপন্থী কমরেড?' কুণালের এই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2026) সোশ্যাল মিডিয়া সরগরম। শাসক দলের কর্মী-সমর্থকদের অনেকেই কুণালকে সমর্থন করছেন। আবার অনেকে এক মহিলার প্রতি এই ধরনের মন্তব্যের নিন্দা করছেন।

কে এই মহিলা?

কুণাল যাঁকে আক্রমণ করেছেন সেই জুঁইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের তথ্য অনুযায়ী, তিনি হাওড়ার বালির বাসিন্দা। পড়াশোনা করেছেন লালবাবা কলেজে। তিনি ঘোষিত বামপন্থী। তাঁর একের পর এক পোস্ট সে কথা বলছে। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, একজন মহিলা সিপিআইএম (CPIM) কর্মী বা সমর্থক হলেই কি তাঁকে প্রকাশ্যে অপমান করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আপত্তি থাকলে কলকাতা বা রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করা যায়। কিন্তু যিনি শাসক দলের রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ছিলেন, নিয়মিত দলের হয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন, তাঁর পক্ষে কি এই ধরনের মন্তব্য শোভা পায়?

স্যান্ডউইচ-চকোলেট নিয়ে কেন বিতর্ক?

প্রয়াত বিধায়ক দীপক ঘোষ তাঁর বইয়ে লিখেছেন, সিঙ্গুর আন্দোলনের সময় মমতা যে ২৬ দিন অনশন করেছিলেন, তখন সবার নজর এড়িয়ে স্যান্ডউইচ ও চকোলেট খেতেন। জুঁইয়ের পোস্টে সেই ইঙ্গিতই করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে কুণালের এই মন্তব্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার তৃতীয় দিন।
শুক্রবার ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর ধর্নার তৃতীয় দিন।
Read more Articles on
click me!

Recommended Stories

Weather Kolkata: বঙ্গে টানা বৃষ্টির ভ্রুকুটি! বসন্তে কোথায় কোথায় চলবে টানা বৃষ্টি, জেনে নিন পূর্বাভাস
Mamata Banerjee: 'ডিডি গেঞ্জির মতো দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ,' বললেন প্রতীক উর