Amit Shah News: বৃহস্পতিবার ভবানীপুরে হাইভোল্টেজ রোড-শো, শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকবেন অমিত শাহ

Published : Apr 01, 2026, 09:50 AM IST

Amit Shah In Kolkata: ভোটের আর হাতে গোনা একমাসও দেরি নেই। তারই মধ্যে আজ ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই ভোটমুখি0 বঙ্গসফরে কী কী কর্মসূচি রয়েছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
16
ভোটের মুখে ফের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ

রাজ্যজুড়ে বাড়ছে নির্বাচনী পারদ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের বাংলায় আনাগোনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রী আসছেন কলকাতা সফরে। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন তিনি। হাজরা মোড় থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার মিছিলে থাকবেন অমিত শাহ। 

26
শাহ-শুভেন্দু সাক্ষাৎ

বিজেপি সূত্রে খবর, গত ৩০ মার্চ নন্দীগ্রামে বিশাল মিছিল, জনসভা করে নিজের মনোনয়ন জমা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই বিধানসভা নির্বাচনে এবার দুই কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়ছেন তিনি। নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিদ্বন্ধি পবিত্র কর । আর ভবানীপুরে তৃণমূল নেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। আর তার আগে শাহের এই বঙ্গ সফর এবং শুভেন্দুর সঙ্গে থেকে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। 

36
কখন আসবেন অমিত শাহ?

এই বিষয়ে বিজেপি সূত্র মারফত খবর, বুধবার রাত ১১টা ৫ মিনিট নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে রাতেই হোটেলে চলে যাবেন। পরদিন দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর ডেপুটির। তারমধ্যে অন্যতম প্রধান কাজ হল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন তিনি। 

46
শুভেন্দুর সমর্থনে ভবানীপুরে অমিত শাহ

বিজেপির মিডিয়া সেল সূত্রে খবর, ১ এপ্রিল বুধবার যেহেতু রাত করে কলকাতা আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সেহেতু ওই দিন কোনও কর্মসূচি রাখা হয়নি। পরদিন অর্থাৎ ২ এপ্রিল বৃহস্পতিবার শুভেন্দুর (Suvendu Adhikari) সমর্থনে ভবানীপুরে তার সঙ্গে মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন। হাইভোল্টেজ রোড-শো দিয়ে শুরু হবে প্রচার কর্মসূচি। 

56
ভবানীপুরে হাইভোল্টেজ রোড শো

২ এপ্রিল দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে এক বর্ণাঢ্য রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী। জানা গিয়েছে, এদিন বেলা ১১:৫০ মিনিটে ভবানীপুরের হাজরা মোড় থেকে এই কর্মসূচি শুরু হবে। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে আয়োজিত এই বিশাল 'মনোনয়ন কার্যক্রম' ও রোড-শো-তে নেতৃত্ব দেবেন খোদ মোদীর ডেপুটি অমিত শাহ (Amit Shah News)।

66
কবে দিল্লি ফিরবেন অমিত শাহ?

রোড-শো হাজরা মোড় থেকে শুরু হয়ে ভবানীপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবে। এই এলাকায় শুভেন্দু অধিকারীর সমর্থনে জনজোয়ার তৈরির লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক দলের খাসতালুক বলে পরিচিত ভবানীপুরে অমিত শাহের এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনোনয়ন পর্ব এবং প্রচার কর্মসূচি শেষ করে আগামীকাল দুপুর ১:৪০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট ঘোষণার পর অমিত শাহের এই সফর কর্মীদের মনোবল চাঙা করবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।

Read more Photos on
click me!

Recommended Stories