MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mamata Banerjee: প্রচারের নামে হিংসা-উস্কানির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি

Mamata Banerjee: প্রচারের নামে হিংসা-উস্কানির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি

BJP On Mamata Banerjee: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। কী অভিযোগ জানালেন? বিশদে জানতে পড়ুন আরও…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 01 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ
Image Credit : Asianet News

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করার দাবি। নির্বাচন কমিশনে নালিশ বিজেপির (West Bengal BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (CEO West Bengal) দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি। গত ৩১ মার্চ বিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয় বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী কী অভিযোগ জানিয়ে কমিশনের কাছে নালিশ বিজেপির?
Image Credit : AITC Social Media

কী কী অভিযোগ জানিয়ে কমিশনের কাছে নালিশ বিজেপির?

সূত্রের খবর, বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁর সাম্প্রতিক জনসভাগুলোতে ভোটারদের ভয় দেখানো এবং হিংসায় উস্কানি দেওয়ার মতো মন্তব্য করেছেন। চিঠিতে তিনটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে: ময়নাগুড়ি (২৫ মার্চ): অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচনের পর বিজেপি সমর্থকদের বাড়ির সামনে "আমি বিজেপি করি না" লেখা পোস্টার ঝোলাতে বাধ্য করা হবে। বিজেপি একে ভোটারদের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে বলে অভিযোগ জানানো হয়েছে। 

Related Articles

Related image1
KP Sharma Oli: মাউন্ট এভারেস্টের দেশে চূড়ান্ত নাটকীয়তা, বালেন্দ্র শপথ নিতেই গ্রেফতার কেপি শর্মা ওলি
Related image2
West Bengal News: ভোটের আগে ফের কমিশনের মাস্টারস্ট্রোক, ওসি-আইসি পদে বড়সড় রদবদল
36
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

নকশালবাড়ি ও পান্ডবেশ্বর (২৫ ও ২৬ মার্চ): এই দুই জায়গায় মুখ্যমন্ত্রী মহিলাদের এবং সাধারণ মানুষকে "ঘরে যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়তে" এবং "প্রতিরোধ গড়তে" আহ্বান জানিয়েছেন। বিজেপির দাবি, এটি সরাসরি শারীরিক সংঘাতের ইঙ্গিত এবং নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা।

46
আইনি ধারা ও আদর্শ আচরণবিধি লঙ্ঘন
Image Credit : ANI

আইনি ধারা ও আদর্শ আচরণবিধি লঙ্ঘন

ওই স্মারকলিপিতে আরও জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলো নিম্নলিখিত আইন ও বিধির পরিপন্থী। সেগুলি হল- ১. আদর্শ আচরণবিধি (MCC): জাতি বা ধর্মের ভিত্তিতে উত্তেজনা ছড়ানো এবং সরকারি পদের অপব্যবহার। ২. জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ (Section 125): নির্বাচনের সময় বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা সৃষ্টি করা। ৩. ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩: ধারা ১৯৩ ও ৩৫৩ অনুযায়ী বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং জনমনে অস্থিরতা তৈরি করা।

56
নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাবি কী?
Image Credit : Getty

নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাবি কী?

বিজেপি নেতৃত্ব কমিশনের কাছে ছয়টি বিশেষ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন: প্রচার থেকে বিরতি: মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমান নির্বাচনী প্রচার থেকে নিষিদ্ধ (Debar) করা। আইনি পদক্ষেপ: তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং এফআইআর (FIR) দায়ের করা। কেন্দ্রীয় বাহিনী: স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, কারণ স্থানীয় পুলিশ "নিষ্ক্রিয়" বলে অভিযোগ করা হয়েছে।

66
বহিরাগত পর্যবেক্ষক
Image Credit : ANI

বহিরাগত পর্যবেক্ষক

স্বচ্ছতা বজায় রাখতে পশ্চিমবঙ্গ বহির্ভূত আইএএস ও আইপিএস অফিসারদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা। ফর্ম-৬ সংক্রান্ত জটিলতা:- অভিযোগ উঠেছে যে, ভোটার তালিকার জন্য 'ফর্ম-৬' জমা নিতে আধিকারিকরা অস্বীকার করছেন, যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। এই অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, ডঃ মহেশ শর্মা, শিশির বাজোরিয়া এবং শশী অগ্নিহোত্রী। এখন নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
পিঠেই সংসার, পিঠেই ভালোবাসা! প্রতিবন্ধী স্বামীকে পিঠে বয়ে শুভেন্দুর 'জনতা দরবারে' সুন্দরবনের বধূ
Recommended image2
Now Playing
Mamata Banerjee: মমতার ধর্নামঞ্চে পরাজিত প্রার্থীরা, মাত্র কয়েকজন সাংসদ, অনুপস্থিত বহু বিধায়ক! কী বার্তা পেল তৃণমূল?
Recommended image3
আইনি বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়! RG Kar নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে থানায় লিখিত নালিশ
Recommended image4
Mamata Banerjee: "আমাকে আটকে রাখতে পারবে না" গৃহযুদ্ধের মাঝেই ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার
Recommended image5
Now Playing
Riju Dutta: আজই ভাঙছে তৃণমূল! হাতছাড়া হচ্ছে 'ঘাসফুল' প্রতীক, বিস্ফোরক ঋজু!
Related Stories
Recommended image1
KP Sharma Oli: মাউন্ট এভারেস্টের দেশে চূড়ান্ত নাটকীয়তা, বালেন্দ্র শপথ নিতেই গ্রেফতার কেপি শর্মা ওলি
Recommended image2
West Bengal News: ভোটের আগে ফের কমিশনের মাস্টারস্ট্রোক, ওসি-আইসি পদে বড়সড় রদবদল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved