নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু এবার তিনি নিজের গড় নন্দীগ্রাম থেকেও ভবানীপুর নিয়ে বেশি সতর্ক। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের পর তো আরই সতর্ক তিনি।
28
মমতার পদক্ষেপ
বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টি মাথায় নিয়েই ইভিএম সামলাতে দক্ষিণ কলকাতার গণনা কেন্দ্র সাখাওয়াত গার্লস মেমোরিয়াল স্কুলি গিয়েছিলেন মমতা। তাও রাতের বেলা। সেখানে অবস্থান করেছিলেন প্রায় চার ঘণ্টা। আর এর পর থেকেই ভবানীপুরের ইভিএম নিয়ে যথেষ্ট সতর্ক তাঁর প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী।
38
শুভেন্দুর পাল্টা পদক্ষেপ
মমতার স্ট্রংরুমে যাওয়ার পরেই রীতিমত সক্রিয় শুভেন্দু অধিকারী। তিনি তারপরই তড়িঘড়়ি বিজেপির ভবানীপুরের নেতা আর কর্মীদের একটি বৈঠক ডেকেছেন। আরফানগঞ্জের দলীয় কার্যালয় হবে সেই বৈঠক। তার আগেই তিনি ঘুরে দেখবেন সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুম। এখানেই রয়েছে ভবানীপুরের ইভিএম।
বিজেপির সূত্রের খবর ভবানীপুর বিধানসভা এলাকার ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। দলের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিছকই সাংগঠনিক বৈঠক। তবে স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে দলের প্রার্থী ও কর্মীদের মধ্যে কথা হতে পারে।
58
শুভেন্দুর সাখাওয়াত সফর
বিজেপি সূত্রের খবর আজ, শুক্রবার বিকেল ৫টার সময় শুভেন্দু অধিকারী সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যাবেন। সেখানেই ভবানীপুরের ভোট গণনা হবে। এরপর শুভেন্দু যেতে পারেন নির্বাচন কমিশনের দফতরে। তারপরই আরফানগঞ্জের দলীয় কার্যালয়ে পৌঁছে যাবেন।
68
ভোট গণনা
২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে ভবানীপুর। তারপর থেকেই এই এলাকার ইভিএমগুলি রয়েছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে। ভোটের পরদিনই স্ট্রংরুম ইস্যুতে উত্তপ্ত হয় কলকাতায়। প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সমস্যা হয়। তারপর মমতা নিজেই চলে যান সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। যা নিয়ে সকাল থেকেই সরব শুভেন্দু অধিকারী।
78
শুভেন্দুর প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' ভবানীপুর নির্বাচনী এলাকা-সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়কে কোনও রকম বাড়তি সুবিধে নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।' মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, 'উনি যতই চেষ্টা চালান না কেন কোনও রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেড সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওঁকে কড়া নজরদারীর মধ্যে রেখেছিলেন। যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন।'
88
মমতার অভিযোগ
বৃহস্পতিবার স্ট্রংরুমে গিয়েছিলেন মমতা। সেখানেই তিনি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। জানালেন রাজ্য পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে সেটা তাদের দোষ। তিনি জানিয়ে দেন, পুলিশ এখন আর তাঁর হাতে নেই। তিনি অভিযোগ করেন, পোস্ট্যাল ব্যালট এদিক ওদিক করা হয়েছ। স্ট্রংরুমের বাইরেও সিসি ক্যামেরা রাখার দাবি জানান মমতা। মমতা আরও বলেন,'সাধারণ মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটে কারচুপি হলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব। আমার এজেন্টকে হেনস্থা করেছে। একপাক্ষিক ভাবে ভোট হয়েছে। তার পরেও ইভিএম লুট করতে যদি এ ভাবে চেষ্টা করে, জীবন বাজি রেখে লড়ব'।