MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: ভোট গণনার দিনে ঝড়বৃষ্টি হবে? আজ কলকাতার তাপমাত্রা একঝটকায় কমল ৬ ডিগ্রি

Weather News: ভোট গণনার দিনে ঝড়বৃষ্টি হবে? আজ কলকাতার তাপমাত্রা একঝটকায় কমল ৬ ডিগ্রি

Weather Kolkata: কালবৈশাখীর দাপটে স্বস্তির আমেজ গোটা বঙ্গ জুড়ে। বুধবারের পর বৃহস্পতিবারও গোটা রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 01 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মে মাসেও শীতের আমেজ
Image Credit : Getty

মে মাসেও শীতের আমেজ

কালবৈশাখীর দাপটে স্বস্তির আমেজ গোটা বঙ্গ জুড়ে। বুধবারের পর বৃহস্পতিবারও গোটা রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস আজ থেকে কালবৈশাখীর দাপটে ঝড়বৃষ্টি আরও বাড়তে পারে। মোটের ওপর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Vote Counting: TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল
Related image2
BJP-র ভোট রণকৌশলে সম্পূর্ণ বদলই ক্ষমতার অলিন্দে নিয়ে যাবে? নাকি ২টি কারণে বাজিমাৎ করবে TMC
310
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার কালবৈশাখীর দাপটে শুক্রবার সকালেই কলকাতা তাপমাত্রা একঝটকায় নেমে গেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকতারা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

410
কলকাতার দুর্যোগ
Image Credit : Getty

কলকাতার দুর্যোগ

আজও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোমবার, ভোট গণনার দিন কলকাতায় দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

510
ঝড়ের পূর্বাভাস
Image Credit : social media

ঝড়ের পূর্বাভাস

রবিবার ও সোমবার ঝড়বৃষ্টি বাড়তে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

610
উত্তাল সমুদ্র
Image Credit : ANI

উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সমুদ্র। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

710
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

810
দুর্যোগের কারণ
Image Credit : Getty

দুর্যোগের কারণ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, ওই একই উচ্চতায় দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা হয়ে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

910
তাপমাত্রার পতন
Image Credit : ANI

তাপমাত্রার পতন

ঝড়বৃষ্টির কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আগামী সাত দিনে তাপমাত্রার আর তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

1010
তাপমাত্রা বৃদ্ধি
Image Credit : ANI

তাপমাত্রা বৃদ্ধি

আগামী সপ্তাহে বুধবারের পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Recommended image2
Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image3
Now Playing
Falta Elections 2026: পুষ্পাহীন ফলতায় ভোট কেমন হল? বড় কথা জানাল কমিশন
Recommended image4
Now Playing
মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক নির্দেশিকা নিয়ে বড় দাবি হুমায়ুন কবীরের, কী বললেন রেজিনগরের বিধায়ক
Recommended image5
Now Playing
Samik Bhattacharya: রাজ্যে কীভাবে কাজ করবে বিজেপি সরকার? বড় ঘোষণা শমীক ভট্টাচার্যর
Related Stories
Recommended image1
Vote Counting: TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল
Recommended image2
BJP-র ভোট রণকৌশলে সম্পূর্ণ বদলই ক্ষমতার অলিন্দে নিয়ে যাবে? নাকি ২টি কারণে বাজিমাৎ করবে TMC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved