সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আয়োজিত বিভিন্ন জনকল্যাণ শিবিরে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার জন্য প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ আবেদন করেছিলেন। আবেদনপত্র জমা পড়ার পর উপভোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাইয়ের কাজ শুরু হয়। সেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদেরও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।