BJP Dropbox: কলকাতা পুরভোটে কেমন প্রার্থী চাই? আমজনতার মতামত চাইতে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি

Published : Oct 12, 2026, 10:21 AM IST

BJP Dropbox: পুরভোটে প্রার্থী বাছাইয়ে ৬ নম্বর মুরলিধর সেন লেনে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি। শুধু কর্মী নন, সাধারণ মানুষও দিতে পারবেন নাম। সোমবার থেকেই শুরু প্রক্রিয়া। কী বললেন সুকান্ত মজুমদার? জানুন বিস্তারিত।

PREV
18
পুজো মিটলেই পুরভোটের দামামা

দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে পুরসভা নির্বাচন। পুজো শুরুর আগেই সেই ভোটের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। রবিবার একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছে গেরুয়া শিবির। সেখানেই একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

28
প্রার্থী বাছাইয়ে ড্রপবক্স

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরভোটে প্রার্থী বাছাইয়ে ড্রপবক্সের ব্যবস্থা রাখা হবে। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।পুরসভা ভোট নিয়ে প্রস্তুতি বৈঠকের পরে তেমনই জানিয়েছে সুকান্ত মজুমদার। তাঁর নেতৃত্বেই এবার হাওড়া ও কলকাতায় পুরসভা ভোট লড়বে গেরুয়া শিবির।

38
ড্রপবক্স বসানোর কারণ

এই ড্রপবক্সে শুধু বিজেপি কর্মীরাই নন, নাগরিক সমাজের প্রতিনিধি বা আগ্রহী যে কেউ নিজের বা পছন্দের প্রার্থীর নাম জমা দিতে পারবেন। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের দরজা খুলে দেওয়া হচ্ছে সবার জন্য। বিজেপি পুরসভা ভোটকে শুধুমাত্র দলের অন্দরে সীমাবদ্ধ না রেখে আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে চাইছে।

48
কোথায় থাকবে ড্রপবক্স?

কলকাতার ৬ নম্বর মুরলিধর সেন লেনের দলের পুরনো কার্যালয়টিকে পুরভোটের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। পার্টি অফিস খোলা থাকলে সব স্তরের মানুষ সেখানে নাম জমা দিতে পারবেন। সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু। পুজোর মধ্যেও ইচ্ছুক নাগরিকরা ড্রপবক্সে নিজেদের মতামত জমা দিতে পারেন।

58
রাজনীতিতে সার্বজনীন অংশগ্রহণ

চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও সমাজসেবীর মতো বিশিষ্ট নাগরিকদের রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সুকান্তর বক্তব্য, দূর থেকে দর্শক হয়ে থাকলে চলবে না। বিজেপি সূত্রের খবর, শহরের সমস্ত নাগরিককে এভাবেই রাজনীতিতে অংশগ্রহণ করানোর চেষ্টা শুরু করেছে বিজেপি।

68
প্রোমোটারি রাজের বিরুদ্ধে হুঁশিয়ারি

কলকাতা পুরনিগম আর প্রোমোটার বা ডেভলপারদের হাতে চালাতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁদের লক্ষ্য প্রোমোটাররাজ বন্ধ করে একটি স্বচ্ছ পুরবোর্ড গঠন।

78
বাম-তৃণমূল দুই পক্ষকেই নিশানা

বৈঠকে বাম ও তৃণমূলকে একাসনে বসিয়ে আক্রমণ শানান সুকান্ত। তাঁর দাবি, গত ৪৯ বছরে কলকাতার পরিকাঠামো ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে গড়া হবে ‘নতুন কলকাতা’। তেমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার।

88
তরুণদের জন্য ওয়ার্ড ভিত্তিক সংলাপ

প্রার্থী বাছাইয়ে জয়ের সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি ও ওয়ার্ড স্তরে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি যুবসমাজকে এগিয়ে আসার ডাক দিয়ে স্টার্টআপ, খেলাধুলো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পরিষেবা ও গণপরিবহন নিয়ে ওয়ার্ড ভিত্তিক সংলাপের উদ্যোগের কথা জানিয়েছেন সুকান্ত।

Read more Photos on
click me!

Recommended Stories