- Home
- West Bengal
- Durga Puja Weather: দেবীপক্ষের প্রথম দিনেই পুজো পুজো আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ মুখ ভার করবে চতুর্থী থেকেই
Durga Puja Weather: দেবীপক্ষের প্রথম দিনেই পুজো পুজো আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ মুখ ভার করবে চতুর্থী থেকেই
Durga Puja Weather Update: দেবীপক্ষের প্রথম দিন সোমবার কলকাতা ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ১৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৪ অক্টোবর পুজোর চতুর্থী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। জেনে নিন উত্তরবঙ্গের পূর্বাভাসও।

দুর্গাপুজোর মধ্যে কি বৃষ্টি হবে?
উৎসবের মেজাজে মেতেছে গোটা বাংলা। পুজোর দিনগুলিতে আকাশের মতিগতি কেমন থাকবে, তা নিয়ে কৌতূহল সবার মনেই। হাওয়া অফিসের পূর্বাভাসে মিলছে স্বস্তির ইঙ্গিত।

সোমবার মূলত শুকনো আবহাওয়া
আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ মূলত শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত খুবই কম। সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা।
১৩ অক্টোবর পর্যন্ত বড় বৃষ্টির আশঙ্কা নেই
আগামী ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে প্রস্তুতির শেষ বেলায় ঠাকুর দেখা বা কেনাকাটার পরিকল্পনা নির্বিঘ্নেই সারা যাবে।
দিনে গরম, সন্ধ্যায় স্বস্তি
দিনের বেলা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। তবে সূর্য ডোবার পর তাপমাত্রা কিছুটা কমলে আরাম মিলবে। ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রকোপও বাড়বে। সঙ্গে চড়া রোদ থাকায় অস্বস্তি থাকবে।
কলকাতার তাপমাত্রা কত থাকবে?
শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন পারদ ২৩ থেকে ২৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মোটের ওপর পুজো পুজো আবহাওয়া থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
১৪ অক্টোবর থেকে বদলাতে পারে ছবি
পুজোর চতুর্থী অর্থাৎ ১৪ অক্টোবর থেকে আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলছে। কলকাতাতেও সেদিন থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
চতুর্থী থেকে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে ঝিরঝিরে থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পঞ্চমী থেকে সপ্তমী, বাড়তে পারে বৃষ্টি
হাওয়া অফিস সূত্রে খবর, পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তাই প্যান্ডেল হপিংয়ে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভালো।
উত্তরবঙ্গে রোদঝলমলে আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে।
সমতলে মৃদু ঠান্ডা, পাহাড়ে কনকনে আমেজ
উত্তরবঙ্গের সমতলে রাতের তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে। অন্যদিকে দার্জিলিংয়ে পারদ নামতে পারে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ফলে পাহাড়ে শীতের আমেজ বজায় থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

