'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের

Published : Feb 28, 2026, 10:07 AM IST

Dilip Ghosh News: শনিবার দুপুরেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

শনিবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের  মুখোমুখি হয়ে এসআই আর ইস্যুতে মুখ খোলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’চূড়ান্ত ভোটার তালিকা আজ। তালিকা বেরোতে তো দিন! সাসপেন্স তো আছে। তারপর প্রতিক্রিয়া।'' এছাড়াও তিনি আরও বলেন, ‘’তালিকা প্রকাশ হতে চলল এখনো তৃণমূলের হুমকি। এখন কী, ভয় তো অনেকদিন আগে থেকেই..তিন মাস ধরে দিচ্ছে। কী হল? মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন যে, এক কোটি ২০ লাখ লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম। তাহলে দেরিতে কেন মানলেন?'' 

26
অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

একই সঙ্গে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’তিনিই তো পার্লামেন্টে তুলেছিলেন ২০০৫ সালে। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে নাকি ভরে গিয়েছে। এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। ২০ বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন! নাকি তখন ড্রামা করেছিলেন, না এখন করছেন? এখন উনি বুঝে গিয়েছেন, ওটাই তখনকার বিপদ ছিল। এখন তা সম্পদ হয়ে গিয়েছে। তাদের নিয়ে তিনবার সরকার বানিয়ে দিলেন, এবার সম্ভব নয়।''

36
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

তৃণমূলের রাজ্যসভায় মনোনীত রাজীব কুমার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে,  ‘’শুনুন.. যে একুশে জুলাই ওনারা পালন করেন। শহিদ দিবসের যারা নায়ক গুলি চালিয়েছেন তাদের তিনি এমএলএ করেছেন। মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর। সমস্ত ভালো মন্দতে। তাকে তো পুরস্কার দেওয়া উচিত। তাই দিচ্ছেন।''

 মানেকা গুরুস্বামীও প্রার্থী:-  ‘’ঠিক আছে। রাজ্যসভায় যাকে খুশি পাঠাতে পারেন। পাঠিয়েওছেন। উনি তো অন্য রাজ্যের লোককে আগেও পাঠিয়েছিলেন সেখানে কি তৃণমূল কংগ্রেস শুরু হল? হলো না। পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন এবার নামিয়ে দেবেন ইলেকশনে।'' 

46
রাজ্যে বিধানসভা ভোটে দুই দফায় কেন্দ্রীয় বাহিনী

দুই দফায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, ‘’আসা শুরু হয়ে গেছে। রাজ্যে হিংসা শুরু হয়েছে সারাদেশ দেখেছে। ভেবেছিলেন কোর্টে আটকাবেন। আদালত দেখছে পশ্চিমবঙ্গে কি চলছে! এখানে নির্বাচন কমিশন আদালত সকলের কাছেই চ্যালেঞ্জ এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। এবার সেটা হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ সেটাই চাইছে।'' 

56
৪৮ ঘন্টা পার হাওড়ায় মূল অভিযুক্ত অধরা

এই বিষয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, ‘’৪৮ ঘন্টা দেখছেন আপনি? ৪৮ দিন মাস চলে গেল কতজন অপরাধী ধরা পড়ছে? আমাদের পার্টির ২৫১ জন খুন হয়েছিল। এফআই আর করা হয়েছে। কত জন ধরা পড়েছে? পুলিশ তো অনেক জায়গায় এফ আই আর নিতেই চায় না। এইজন্য এখানে কোন ন্যায় পাওয়ার আশা নাই। এই জন্যই লোকে কথায় কথায় সেন্ট্রাল ফোর্স চায়, সেন্ট্রাল এজেন্সি চায়। তারপরেও সরকার সহযোগিতা করে না অভিযুক্তদের আড়াল করে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধের বন্যা চলছে।'' 

66
এস আই আর নিয়ে ফের আদালতে রাজ্য

‘’দেখুন সুপ্রিম কোর্টের কথা ওরাই আগে মানেনি। আদালত বলেছিল এস আই আর কেন্দ্রে সুরক্ষা দিতে হবে। সরকার তার জন্য দোষী। আদালত তাদের আসল রূপটা দেখতে পেয়েছে। সুপ্রিম কোর্ট কেন যুক্তরাষ্ট্রে (ইউ এন) গেলেও সরকার বাঁচাতে পারবেন না।''

 কেন্দ্রীয় বাহিনী দেখলেই ঝাঁটাপেটার নির্দেশ:- ‘’না না এসব ডায়লগ। আগে বলেছিলেন না তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখো। এস আই আর এর আগে। বিএল ও এলে হাত কেটে দাও। রক্তগঙ্গা বইয়ে দেবো ...কি করতে পেরেছে? এসব ফাঁকা আওয়াজ। তৃণমূলের কোনও দম নেই। কটা গুন্ডা আর চামচা পুলিশ নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করছে সেটা সম্ভব নয়।'' 

Read more Photos on
click me!

Recommended Stories