MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • 'পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর মুখ থেকে বাঁঁচিয়েছেন', ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

'পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর মুখ থেকে বাঁঁচিয়েছেন', ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

Donald Trump On Pak PM: পাকিস্তানের মুখ্যমন্ত্রীকে নাকি মৃত্যুর হাত থেকে তিনিই বাঁচিয়ে ছিলেন। অপারেশন সিঁদুর থামানোর পাশাপাশি আরও সাতটি যুদ্ধ থামাতে তিনিই প্রধান ভূমিকা নিয়েছিলেন। আর কী বললেন ডোনাল্ড ট্রাম্প? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 25 2026, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
শাহবাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?
Image Credit : X-@CMShehbaz

শাহবাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফের দাবি করে বলেন যে, তিনি বিভিন্ন দেশের অন্তত আটটি যুদ্ধ বন্ধ করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। যার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য ‘পারমাণবিক যুদ্ধ’ও ছিল। তবে তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’ থামাতে হস্তক্ষেপ করে তিনি। এমনকি তিনি আরও দাবি করে জানান যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন  তিনিই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ট্রাম্পের হস্তক্ষেপে প্রাণে বেঁচে গিয়েছেন পাকিস্তানীরা
Image Credit : Asianet News

ট্রাম্পের হস্তক্ষেপে প্রাণে বেঁচে গিয়েছেন পাকিস্তানীরা

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে, গত বছর ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন তিনি হস্তক্ষেপ না করলে পাকিস্তানে ৩ কোটি ৫০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারত। তাঁর কথায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে জানিয়েছিলেন যে, পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। ট্রাম্প বলেন, ‘’দায়িত্ব নেওয়ার প্রথম ১০ মাসে আমি আটটি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারত, সেটাও আমি বন্ধ করেছি।'' 

Related Articles

Related image1
তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প
Related image2
ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের
37
ট্রাম্পের ভাষণে আত্মপ্রশংসা
Image Credit : X

ট্রাম্পের ভাষণে আত্মপ্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম State of the Union address ভাষণে নিজের সাফল্যের কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওভাল অফিসে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ মাসেই তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন।

47
কোন কোন দেশের সংঘাত থামিয়েছেন ট্রাম্প
Image Credit : X

কোন কোন দেশের সংঘাত থামিয়েছেন ট্রাম্প

তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতায় একাধিক আন্তর্জাতিক সংঘাতের সমাধান হয়েছে। এর মধ্যে রয়েছে Israel ও Hamas, Israel ও Iran, Egypt ও Ethiopia, India ও Pakistan, Serbia ও Kosovo, Rwanda ও Democratic Republic of the Congo, Armenia ও Azerbaijan এবং Cambodia ও Thailand-এর মধ্যে সংঘাত।

57
 ট্রাম্পের বক্তব্য নাকচ ভারত সরকারের
Image Credit : X

ট্রাম্পের বক্তব্য নাকচ ভারত সরকারের

এদিকে চারদিনের যুদ্ধ চলাকালীন দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে আগেই একাধিকবার নাকচ করেছিল ভারত। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর পাল্টা কটাক্ষ করে বলেন, ‘’সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বলতে গেলে 'আমেরিকা' তখন আমেরিকাতেই ছিল।”

67
ট্রাম্পের যুক্তিকে তুলোধনা ভারতের
Image Credit : X

ট্রাম্পের যুক্তিকে তুলোধনা ভারতের

তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে ভারত স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) সামরিক হটলাইনের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং নয়াদিল্লিকে সামরিক অভিযান স্থগিতের অনুরোধ জানান। এর ফলেই একটি ‘যুদ্ধবিরতি সমঝোতা’ তৈরি হয় বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

77
 পহেলগাঁও জঙ্গি হামলায় কী হয়েছিল?
Image Credit : X

পহেলগাঁও জঙ্গি হামলায় কী হয়েছিল?

গত বছর ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নিরীহ পর্যটকের মৃত্যুর পর ৭ মে পাল্টা ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় পাকিস্তানের বিরুদ্ধে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। এদিকে বুধবার ডোনাল্ড ট্রাম্পের এক স্বীকারোক্তি পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে। 

উল্লেখ্য, ইসলামাবাদই গত বছর মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। তাদের দাবি ছিল, তাঁর ‘কূটনৈতিক হস্তক্ষেপ’-ই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে সহায়ক হয়েছিল।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nordic Summit: আইসল্যান্ডের সঙ্গে বৈঠকের পর এবার নরওয়েতে নর্ডিক দেশগুলির সঙ্গে আলোচনায় মোদী
Recommended image2
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: সৌদি আরবে ৮,০০০ পাক সেনা, 'কবরস্থান' বানানোর হুমকি ইরানের!
Recommended image3
India-China Relations: বেজিংয়ে ভারত-চিন বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
Recommended image4
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image5
Russian Drone Hits Chinese Cargo Ship: পুতিনের বেজিং সফরের আগে চিনা জাহাজে ড্রোন হামলা রাশিয়ার!
Related Stories
Recommended image1
তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প
Recommended image2
ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved