MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: আজও রেহাই নেই! ৫ জেলায় অতিভারী বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় আপডেট

West Bengal Weather: আজও রেহাই নেই! ৫ জেলায় অতিভারী বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় আপডেট

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। অন্যদিকে, ওড়িশা উপকূলে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 20 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। অন্যদিকে, ওড়িশা উপকূলে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনভর বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহান্তে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় অ্যাকভানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। প্রাথমিক পূর্বাভাসে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা ছিল। তবে উপকূলে পৌঁছনোর আগে কিছুটা শক্তি হারিয়েছে আকভান। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৯০ কিলোমিটারে।

36
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হতে পারে।

46
Image Credit : ANI

দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

56
Image Credit : ANI

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবারের জন্য আলাদা করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। সোমবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।

66
Image Credit : ANI

ঘূর্ণিঝড় অ্যাকভানের খুব বেশি প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। IMD কলকাতার সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, ২২ নভেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক বা দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর ২৪ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ২৩ ও ২৪ নভেম্বর বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ নভেম্বর থেকে সেখানে শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana 2026: ফের খুলছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের পোর্টাল! কত তারিখ থেকে শুরু ফর্ম ফিলআপ?
Recommended image2
Now Playing
আর ভিক্ষা করতে হবে না! বৃহন্নলাদের জন্য বড় সুখবর, কী বললেন অগ্নিমিত্রা?
Recommended image3
Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের এবার জমা দিতে হবে এই কাগজ, না পারলেই চাকরি যাবে?
Recommended image4
Madhyamik HS Exam 2027 Dates: জনগণনার জন্য পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা! নতুন সূচি ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী
Recommended image5
Weather News: ওড়িশা উপকূলে আছড়ে পড়ল আকভান! টানা ৩ ঘণ্টা চলবে ভয়ঙ্কর তাণ্ডব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved