Cal HC On Yoga Day: যোগ দিবসের জন্য ৭ দিন রেড রোড বন্ধ! যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য ও সিপিকে কড়া নির্দেশ আদালতের

Published : Jun 18, 2026, 05:04 PM IST

Cal HC On Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে এবার রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেড রোডে যোগ দিবস পালন নিয়ে কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আদালতে গড়ালো মামলা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে টানা ৭ দিন ‘রেড রোড’ বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। কলকাতা পুলিশ কমিশনারকে আইনজীবীদের যাতায়াত ও ট্রাফিকের বিকল্প ব্যবস্থা করার কড়া নির্দেশ আদালতের।

25
আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে কোর্টের কড়া নির্দেশ

আগামী ২১ রবিবার জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিতে রবিবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রেড রোডের কর্মসূচিতে মোদীর পাশাপাশি থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেই উপলক্ষ্যে ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত টানা ৭ দিন রেড রোড বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে পুলিশ। কিন্তু সপ্তাহের কাজের দিনে শহরের এই অন্যতম প্রধান রাস্তা বন্ধ থাকায় সকাল থেকেই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। রেড রোড ৭দিন বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন’।

35
কী বলছেন মামলাকারীদের আইনজীবী

মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যর সওয়ালে আদালতে বলেন যে-'' অন্তত ৫০ শতাংশ রাস্তা খোলা রেখেও গাড়ি চলাচল করানো যেত। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, ‘অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে কেন করা হল না?’ 

 রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য্য জানান, এই মামলা গ্রহণযোগ্য নয়। আবেদনকারী উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনও সম্পর্ক নেই।  সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবস্থা করেছে পুলিশ

রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি (SPG)। ব্রিগেডের তুলনায় রেড রোডে নিরাপত্তা সুনিশ্চিত করা সহজ, তাই এই সিদ্ধান্ত। 

45
মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের

যদিও দুপক্ষের সওয়াল-জবাব শুনে সেই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর নির্দেশ:- রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াতের অসুবিধার দিকে নজর রাখতে হবে। হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে কলকাতা নজর রাখতে হবে পুলিশ কমিশনারকে। বিকল্প ব্যবস্থার আয়োজনও করতে হবে পুলিশকে। সময় মতো যাতে হাইকোর্টের কর্মচারি এবং আইনজীবীরা পৌঁছতে পারেন সে বিষয়েও নজর রাখতে হবে। 

55
মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ

রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রে এই রায় প্রযোজ্য। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তা পরিষ্কার করে দিতে হবে। ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে। ২৪ জুন মামলার পরবর্তী শুনানি। 

Read more Photos on
click me!

Recommended Stories