WBJEE Result out 2026: প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের ফলাফল। কীভাবে নিজেদের ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা? কোন ওয়েবসাইটে গেলে সহজেই ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড? এই সমস্ত বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WBJEE Result out 2026: আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল। বোর্ড সূত্রে খবর, রাজ্য জুড়ে লক্ষাধিক পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বা রাজ্য জয়েন্ট (WBJEE)-এর ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)-এর পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১:৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মেধা তালিকা এবং প্রথম সারির সফল পরীক্ষার্থীদের (Toppers) নাম ঘোষণা করা হবে। এর পাশাপাশি চলতি বছরের পাসের হার এবং কাউন্সেলিং সংক্রান্ত প্রাথমিক তথ্যও জানানো হতে পারে।বিকেল ৪টে থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ডপরীক্ষার্থীরা দুপুর ১:৩০টায় ফলাফল জানতে পারলেও, নিজেদের ব্যক্তিগত র‍্যাঙ্ক কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন আজ বিকেল ৪টে থেকে। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই ডাউনলোড লিঙ্ক সক্রিয় করে দেওয়া হবে। রাজ্য জুড়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তির ক্ষেত্রে এই র‍্যাঙ্ক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কীভাবে চেক করবেন আপনার ফলাফল? 

পরীক্ষার্থীরা সহজেই অনলাইনে নিজেদের ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন:- 

প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in অথবা wbresults.nic.in-এ লগ ইন করুন।

2.ফলাফলের লিঙ্কে ক্লিক করুন। হোমপেজে থাকা "WBJEE 2026 Result" বা "Download Rank Card" লিঙ্কে ক্লিক করুন।

Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

3.লগ-ইন ডিটেইলস দিন। আপনার নির্দিষ্ট Application Number (আবেদন নম্বর), Password অথবা জন্মতারিখ এবং সিকিউরিটি পিন সঠিকভাবে ইনপুট করুন।

4.র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করুন:লগ-ইন করার পর স্ক্রিনে আপনার র‍্যাঙ্ক কার্ডটি ভেসে উঠবে।

ভবিষ্যতের কাউন্সেলিং ও অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য সেটি ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।