Annapurna Scheme Update: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে সামনে এলো বড় আপডেট। কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা? কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Annapurna Scheme Update: জুন মাসে অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করেও এখনও টাকা পাননি? কবে মিলবে জুন মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? দক্ষিণ ২৪ পরগনার ফলতার সরকারি কর্মসূচি থেকে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ১ জুলাই-ই বাংলার মা-বোনেদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

বঙ্গে শাসক বদল হতেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে এসেছে বদল। বাংলার মহিলাদের আরও স্বনির্ভর করতে রাজ্যজুড়ে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা পাওয়া নিয়ে এবার বড় আপডেট নিজেই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে, ''গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত আরও ১ কোটি ৫ লক্ষ মা-বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তাঁরা আগামী ১ জুলাই জুন মাসের ৩ হাজার টাকা পেয়ে যাবেন।''

বাংলার মহিলাদের আশ্বস্ত করলেন শুভেন্দু:-

তিনি আশ্বস্ত করে আরও বলেন, ''অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। প্রকৃত উপভোক্তারা জুন মাসের টাকা জুলাই মাসের ১ তারিখ পাবেন। আর যারা এখনও আবেদন করেননি তারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে ফেলুন। সরকারি আধিকারিকরা আপনাদের এই ফর্ম পূরণের কাজে সহায়তা করবেন।''

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে বিজেপির মূল দাবিই ছিলো যে- বাংলার গেরুয়া শিবির ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে তিন হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। পূর্বতন সরকারের আমলে যেখানে রাজ্যের সমস্ত শ্রেণির মহিলাদের জন্য চালু ছিলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ওই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিমাসে ১৫০০ ও অনগ্রসর শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। কিন্তু ৪ মে বাংলায় শাসক শিবির পরিবর্তন হতেই বদল আসে লক্ষ্মীর ভাণ্ডারে। চালু হয় অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছে বিজেপি সরকার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।