CENSUS: জনগণনার কাজে নামছে স্কুল পড়ুয়ারাও, যুক্ত করা হল ১০০০ স্কুলকে

Published : Aug 01, 2026, 10:03 AM IST

Census 2027: জনগণনায় এবার পড়ুয়ারাও। কলকাতায় কত লক্ষ মানুষকে স্ব-শুমারে আনার লক্ষ্য, কতজন কর্মী নিযুক্ত, কীভাবে করবেন রেজিস্ট্রেশন, জানুন বিস্তারিত।

PREV
16
ছাত্রছাত্রীদের যুক্ত করল কলকাতা পুরসভা

জনগণনার প্রথম ধাপ ‘সেল্ফ এনুমারেশন’-কে সফল করতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের প্রায় ৭০০টি সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই কাজে যুক্ত করা হয়েছে।

26
ক্লাসে ক্লাসে ‘সেন্সাস প্রিফেক্ট’

প্রতিটি ক্লাসে একজন করে ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হচ্ছে। প্রযুক্তিতে দক্ষ এই পড়ুয়ারা নিজের পরিবারের পাশাপাশি আরও ১০টি পরিবারকে অনলাইনে স্ব-শুমারে উৎসাহিত করবে বলে জানিয়েছেন পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে।

36
কলকাতায় লক্ষ্যমাত্রা কত?

কলকাতা পুরসভার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে স্ব-শুমারের আওতায় আনার লক্ষ্য স্থির করা হয়েছে।

46
কত কর্মী কাজে নিযুক্ত

জনগণনার কাজে কলকাতায় নিযুক্ত করা হয়েছে ৮,২০০ জন এনুমারেটর এবং ১,৪০০ জন সুপারভাইজার। এঁদের আগেই অনলাইনে কাজ শুরু করবে স্কুল পড়ুয়ারা।

56
পোর্টাল খুলছে শুক্রবার রাত থেকেই

জনসুমারি সংক্রান্ত পোর্টাল se.census.gov.in শুক্রবার রাত ১২টা থেকেই সক্রিয় হয়ে যাচ্ছে। আটটি ধাপে ফর্ম পূরণ করতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। ফর্ম জমা দিলেই মোবাইল বা ইমেলে চলে আসবে ১১ সংখ্যার ‘SEID’, যা যত্ন করে সংরক্ষণ করতে হবে।

66
অনলাইনে না পারলে চিন্তা নেই

যাঁরা অনলাইনে স্ব-শুমার করতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকর্মীরা। এই ‘ফিল্ড-এনুমারেশন’ চলবে ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর লিঙ্গভিত্তিক দ্বিতীয় দফার জনগণনা হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি।

Read more Photos on
click me!

Recommended Stories