Chorbagan: বুকের উপর প্রচণ্ড চাপে দমবন্ধ, চোরবাগানে নিহতদের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্য

Published : Oct 19, 2026, 01:26 AM IST

Chorbagan Stampede: শনিবার সন্ধেবেলা উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণ গিয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য তৈরি হয়েছে।

PREV
15
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে

চোরবাগানে নিহতদের ময়নাতদন্ত

শনিবার সন্ধেবেলা উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বুকের উপরে প্রবল চাপ পড়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বেশিরভাগ ব্যক্তি।

DID YOU KNOW ?
চোরবাগানের ঘটনার তদন্ত
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
25
কলকাতা পুলিশ মর্গের চিকিৎসকরা চোরবাগানে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছেন

কলকাতা পুলিশ মর্গে ময়নাতদন্ত

চোরবাগান সর্বজনীনে নিহত ব্যক্তিদের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছেন কলকাতা পুলিশ মর্গের চিকিৎসকরা। রিপোর্টে বুকের উপর প্রচণ্ড চাপ পড়ে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছে।

১৯
শনিবার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু।
শনিবার সপ্তমীর সন্ধেবেলা উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।
35
ভিড়ের মধ্যে পড়ে গিয়ে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন, ইঙ্গিত ময়নাতদন্ত রিপোর্টে

ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়েই মৃত্যু

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ভিড়ের মধ্যে বুকের উপরে এমন চাপ পড়েছিল, ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া চলছিল না। ফলে দমবন্ধ হয়ে যায়। তাতেই মৃত্যু হয়।

45
চোরবাগানে নিহত কয়েকজনের শরীরে গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে

শরীরে অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন

চোরবাগানে পদপিষ্ট হওয়া কয়েকজনের শরীরে গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও চাপের কারণে ফুসফুস, পাকস্থলী, লিভার, প্যানক্রিয়াস ও মাথায় গুরুতর আঘাত লাগে।

55
অভ্যন্তরীণ অঙ্গ ফেটে যাওয়া, রক্তক্ষরণের ফলেও চোরবাগানে কয়েকজনের মৃত্যু

অভ্যন্তরীণ অঙ্গ ফেটে যাওয়া, রক্তক্ষরণ

চোরবাগান সর্বজনীনে নিহত ব্যক্তিদের কয়েকজনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অভ্যন্তরীণ অঙ্গ ফেটে গিয়েছে, রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। ভিড়ের মধ্যে প্রবল চাপের ফলেই শারীরিক আঘাত মৃত্যুর অন্যতম কারণ। এছাড়া অন্য কারও থাকতে পারে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা গেল।

Read more Photos on
click me!

Recommended Stories