ভোটে ভারাডুবির পরেই পুজো থেকে দূরে পার্থ-ফিরহাদ-অরূপ-অতীনরা! তৃণমূল নেতাদের পুজোর দায়িত্বে BJP

Published : Oct 17, 2026, 02:23 PM IST

Kolkata Durga Puja: দুর্গাপুজোর আবহ থেকে দূরে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অতীন ঘোষরা। ব্যতিক্রম কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায়। পুজোয় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে চর্চা।

PREV
19
এক বছরেই বদলে গেল বিগ বাজেটের পুজোর চেনা ছবি

গত বছর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক নামী পুজো পরিচিত ছিল তৃণমূল নেতাদের নামে। এ বছর সেই ছবিটাই বদলে গিয়েছে। যাঁরা এতদিন প্রধান উদ্যোক্তা ছিলেন, তাঁদের অনেকেই এখন পুজোর আবহ থেকে অনেক দূরে।

29
তৃণমূল নেতাদের পুজোগুলির অবস্থা কী?

কলকাতা শহরে বাম জমানার শেষ দিক থেকেই পুজোতে নজর কাড়তে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস নেতারা। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বা সুজিত বসুর শ্রীভূমির নাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল। বিধানসভা নির্বাচনে হারের পর এক বছরও কাটেনি, তারই মধ্যে ছিন্নভিন্ন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল নেতাদের মধ্যে যারা পুজো উদ্যোক্তা ছিলেন তারাও তাদের পুজোগুলি থেকে অনেক দূরে। তবে একই অবস্থা রয়েছে ২ তৃণমূল নেতারা।

39
শ্রীভূমি: সুজিতের জায়গায় কনক

লেকটাউনের শ্রীভূমির পুজো বহু বছর ধরে সুজিত বসুর নামেই পরিচিত ছিল। তিনি এখন জেলবন্দি। এ বছর পুজোর দায়িত্ব নিয়েছেন বিজেপি নেতা কনক দেবনাথ।

49
হাতিবাগান সর্বজনীন: দূরত্ব বজায় রাখছেন অতীন

উত্তর কলকাতার অন্যতম সেরা এই পুজোর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এ বছর তাঁকে তেমনভাবে দেখা যাচ্ছে না। মমতা তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, এই দোটানায় রাজনৈতিক পরিবেশ থেকে তিনি দূরত্ব রেখে চলছেন বলে দাবি।

59
চেতলা অগ্রণী: আবহে নেই ববি

দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী বরাবর পরিচিত ছিল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববির পুজো হিসেবে। এ বছর পুজোর আবহ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।

69
সুরুচি সংঘ: ত্রিসীমানায় নেই অরূপ

সুরুচি সংঘের পুজো মানেই এতদিন ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। এ বছর পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। আয়োজনস্থলের ত্রিসীমানায় নেই অরূপ। পুজোতে দেখা যায়নি তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকেও।

79
নাকতলা উদয়ন সংঘ: বাড়িতেই পার্থ, উপদেষ্টা পাপিয়া

এক সময়ের প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাঁর নাম। সেই থেকেই জেলে। এবার অবশ্য জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু তারপরে বাড়ির বাইরে তেমন বের হননি। কার্যত পুজো আয়োজনের সঙ্গে সম্পর্ক চুকেছে তাঁর। এবার প্রধান উপদেষ্টা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী।

89
রাজডাঙা নব উদয় সংঘ: নেতৃত্বে কেয়া ঘোষ

এক সময় এই পুজো পরিচিত ছিল তৃণমূল নেতা সুশান্ত ওরফে স্বরূপ ঘোষের নামে। এ বছর পুজো পরিচালনা করছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

99
ব্যতিক্রম কুণাল, আগের মেজাজেই শোভনদেব

মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ ওতপ্রোতভাবে জড়িয়ে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয়। এ বছরের থিম ‘উত্তম একাই ১০০’, কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আর বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে হাজরা পার্ক থেকে আদি বালিগঞ্জ সর্বজনীন, আগের মতোই অনেক পুজোয় দেখা যাচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories