Chorbagan Sarbojanin Incident: চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যু?

Published : Oct 17, 2026, 10:04 PM ISTUpdated : Oct 17, 2026, 10:11 PM IST
chorebagan

সংক্ষিপ্ত

Chorbagan Sarbojanin Incident: ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যুর খবর আসছে এই আপাতত। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ১৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

Chorbagan Sarbojanin Incident: সপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! ঠাকুর দেখতে উপচে পড়ে ভিড়ে পদপিষ্ট হলেন অনেকে। বেশ কয়েকজনের মৃত্যুরও আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে। তুমুল বৃষ্টি শুরু হওয়াতেই এই বিপত্তি তৈরি হয় (Chorbagan Sarbojanin Incident)। মণ্ডপের ভিতরে পদপিষ্ট হন অনেকে। কার্যত, চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যুর খবর আসছে এই আপাতত। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ১৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তবে সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো কলকাতায়। তাতেই এই বিপত্তি। তাহলে কি ক্রাউড ম্যানেজমেন্টে চূড়ান্ত গলদ ছিল প্রশাসনের? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে (Chorbagan Sarbojanin latest news)।

চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যু?

অনেকেই গুরুতর জখম। অন্যদিকে, হাসপাতালে ইতিমধ্যে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি সূত্র মারফৎ জানা গেছে, কাঠামো ভেঙে এই বিপত্তি ঘটতে পারে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আলো এবং মণ্ডপ। হাসপাতাল সূত্রে জানা গেছে, কলকাতা মেডিক্যাল কলেজে ৪০-৫০ জনকে আপাতত আনা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গেছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। আহতদের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। ১১ জনকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। মেডিক্যাল কলেজের একটি সূত্র জানিয়েছে, মৃত ১৭ জনের মধ্যে তিনজন পুরুষ, একজন শিশু এবং ১৩ জন মহিলা রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮।

সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপে প্রবেশ করার পর, একটি এলিভেটেড করিডোর রয়েছে। সেখান দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরতে হবে দর্শনার্থীদের। এবার সেই করিডোরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। উদ্ধার করে যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজন সংজ্ঞাহীন ছিলেন। এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটে ভারাডুবির পরেই পুজো থেকে দূরে পার্থ-ফিরহাদ-অরূপ-অতীনরা! তৃণমূল নেতাদের পুজোর দায়িত্বে BJP
Pujo Weather: পুজোয় কোন দিন কোথায় কোথায় বৃষ্টি? জানুন কলকাতা-সহ জেলাভিত্তিক পূর্বাভাস