Chorbagan SIT: চোরবাগান দুর্গাপুজোয় পদপিষ্টে ১৯ জনের মৃত্যু, ঘটনার তদন্তে SIT গঠন রাজ্যের

Published : Oct 22, 2026, 08:28 AM IST
chorbagan stampede cm suvendu adhikari reaction on responsibility

সংক্ষিপ্ত

Chorbagan SIT: চোরবাগান কাণ্ডে সপ্তমী থেকে শিরোনামে উত্তর কলকাতার এই পুজো। পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যুর তদন্তে এবার সিট গঠন রাজ্য সরকারের। কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখবে সিট? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Chorbagan SIT: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের কাছে পদপিষ্টের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। ২১ অক্টোবর জারি করা নির্দেশিকায় কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই SIT গঠনের কথা জানানো হয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে গঠিত এই দলে থাকবেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি এবং NDRF-এর প্রতিনিধি।

১৭ অক্টোবরের ওই ঘটনার কারণ, ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বেরনোর পথ, CCTV ফুটেজ এবং প্রশাসনিক সমন্বয়ের মতো একাধিক বিষয় খতিয়ে দেখবে SIT। আয়োজক সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি দফতরের কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে। তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তদন্তের রিপোর্ট ও সুপারিশ জমা দিতে হবে SIT-কে। পাশাপাশি, ভবিষ্যতে বড় দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে তদন্তকারী দল।

প্রসঙ্গত, সপ্তমীর সন্ধ্যায় কলকাতার আলো অনেকটাই ম্লান হয়ে গিয়েছে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনায়। পদপিষ্ট হয়ে প্রাণহানি কাণ্ডে ছন্দোপতন শারদোৎসবের। ১৮ অক্টোবর ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভারী বৃষ্টির মধ্যে ভিড়ের চাপে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়, প্রাণ হারান ১৯ জন। চোরবাগান এখন আলোচনার শীর্ষে ও শিরোনামের কেন্দ্রে। কিন্তু এলাকার নাম হঠাৎ চোরবাগানই বা হল কেন? ‘চোর’টা কে? পুরোনো ইতিহাস জানলে চমকে যাবেন।

*নামের মধ্যেই রহস্য:*

চোর + বাগান = চোরবাগান। শুনলেই মনে হয়, চোরেদের বাগান ছিল বুঝি? কথাটা একেবারে ভুল নয়। আজকের যে চোরবাগান, যা মূলত মুক্তারাম বাবু স্ট্রিটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, একসময় সেটা ছিল ঘন জঙ্গলে ভরা এক জনমানবহীন এলাকা। এই জঙ্গলকেই বলা হত ‘বাগান’।

স্থানীয় ইতিহাস বলছে, সেই সময় গঙ্গাস্নানে যাওয়া পুণ্যার্থীরা পুজোর সামগ্রী নিয়ে এই জঙ্গলের পথ দিয়েই যেতেন। আর সেই সুযোগে জঙ্গলে লুকিয়ে থাকা ডাকাত, ঠগি আর লাঠিয়ালরা তাঁদের উপর হামলা চালিয়ে সব লুট করে নিত। পুণ্যার্থীদের কাছে এই জঙ্গল ছিল আতঙ্কের। সেই থেকেই লোকমুখে জায়গাটার নাম হয়ে যায় চোরবাগান - অর্থাৎ চোর-ডাকাতদের বাগান বা জঙ্গল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weather Today: ভোরে শীতের আমেজ, দিন বাড়লেই চড়া রোদ! আজ কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোথাও?
CM Suvendu: 'আপনিতো ৬ মাসের মধ্যে সব বদলে দিতে পারবেন না!', কেন বললেন একথা শুভেন্দু? দেখুন