DA: DA বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের মধ্যেই বড় খবর দিল নবান্ন। এবার অর্থ দফতর সূত্রে জানা গেছে যে গ্রান্ট-ইন-এইজ সংস্থার কর্মী ও পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। দ্রুত কাজ সারতে নির্দেশ দিয়েছে নবান্ন।
DA বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের মধ্যেই বড় খবর দিল নবান্ন। এবার অর্থ দফতর সূত্রে জানা গেছে যে গ্রান্ট-ইন-এইজ সংস্থার কর্মী ও পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। তারই প্রস্তুতি শুরু করেছে নবান্ন।
210
কারা কারা DA পাবেন?
অর্থ দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। বুধবার এই নিয়ে নবান্নের ৭টি গুরুত্বপূর্ণ দফতরের পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দ্রুত কার্যকর করার কথা বলেছে।
310
বৈঠকে উপস্থিত
এই বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ সচিব প্রভাতকুমার মিশ্র। বৈঠকে ছিলেন, স্কুল শিক্ষা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু, গণশিক্ষা প্রসার ও গ্রান্থাগার পরিষেবা, পরিবহণ ও পঞ্চায়েত দফতরের সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকরা।
এই বৈঠকেই গ্রান্ট-ইন-এইড সংস্থাগুলির কর্মীদের বকেয়া DA সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
510
DA দেওয়া শুরু
অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ২০১৬-২০১৯ সাল পর্যন্ত প্রাপ্য DA মিটিয়ে দেওয়া হয়েছে। তবে গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মীদের DA সংক্রান্ত তথ্য প্রস্তুত না হওয়ায় তাদের এখনও DA দেওয়ার কাজ শুরু হয়নি। এবার দ্রুততার সঙ্গে এই কাজ করা হবে।
610
সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ
নবান্ন সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট দফতরগুলির কর্মীদের তথ্য দ্রুত সংগ্রহ করে নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, বিভিন্ন দফতরের অধীনে সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির কর্মী ও পেনশনভোগীদের বেতন কাঠামো, কর্মকাল, প্রাপ্য DA-এর পরিমাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুলভাবে জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতেই নির্ধারিত সময়ের বকেয়া DA গণনা করা হবে।
710
DA নিয়ে অসন্তোষ
নবান্ন সূত্রের খবর গ্রান্ট -ইন-এইড সংস্থার কর্মীরা দীর্ঘ দিন ধরেই বকেয়া DA নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। কারণ ইতিমধ্যেই সরাসরি সরকারি কর্মীদের DA মিটিয়ে দেওয়া হয়েছে। আর নবান্ন সূত্রের খবর অর্থ দফতরের এই পদক্ষেপ সেই অসন্তোষ প্রশমিত করবে অনেকটাই সাহায্য করবে।
810
অর্থ দফতরের নির্দেশ
অর্থ দফতর সূত্রের খবর স্কুল শিক্ষক-সহ সংশ্লিষ্ট কর্মীদের DA-এর তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বা বিলম্ব বরদাস্ত করা হবে না। অর্থাৎ এদের দ্রুত বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে।
910
কঠিন কাজ
সংশ্লিষ্ট দফতরগুলির একাংশের আধিকারিকদের মতে বিভিন্ন সংস্থার তথ্য একত্র করা একটি সময়সাপেক্ষ কাজ। তবুও রাজ্যের নির্দেশ মেনে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। সূত্রের খবর গোটা প্রক্রিয়া অর্থ দফতর নিয়মিত পর্যালোচনা করছে।
1010
কবে DA দেওয়া হবে?
তবে কবে নাগাদ শিক্ষক, পুরসভার কর্মী-সহ সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি অর্থদফতর। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে দ্রুতই এই অর্থ মিটিয়ে দেওয়া হবে। গ্রান্ট-ইন-এইড কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে রাজ্যের এই সক্রিয়তা প্রশাসনিক স্তরে গতি আনতে চলেছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।