DA News: বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতার টাকা কোথায়? ডিএ নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে
DA update: রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করলেও তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

DA নিয়ে জটিলতা বাড়ছে
রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করলেও তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অন্যদিকে বাজেটে ঘোষণা করা ৪% DAর কী হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সরকারি কর্মীরা।
বাজেটে ঘোষণা
বাজেটে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ঘোষণা করেছিল যে এবার সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৪% করে মহার্ঘ ভাতা বা DA দেওয়া হবে। কিন্তু এপ্রিল মাস পড়ে গেলেও তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সরকার। যা নিয়ে অসন্তোষ বাড়ছে।
সুপ্রিম নির্দেশে DA
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ২৫% DA-এর টাকা মেটাতে শুরু করেছে। কিন্তু সরকারি কর্মীদের অভিযোগ তাদের প্রাপ্য টাকা তাঁরা পাচ্ছেন না। যে মেসেজ এসেছে তাতে প্রচুর পরিমাণে অসঙ্গতি রয়েছে।
কবে মিলবে ৪% DA?
এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের প্রশ্ন কবে তারা চলতি বছর বাজেটে ঘোষণা করা ৪% DA ঘোষণা করা হয়েছিল তা তারা কবে থেকে হাতে পাবেন। ফেব্রুয়ারিতে বাজেটে DA ঘোষণা করা হয়েছিল। তারপর কেটে গেছে ২ মাস। কিন্তু এখনও পর্যন্ত DAর টাকা হাতে পারেননি।
বকেয়া DA নিয়ে প্রশ্ন
সরকারি কর্মীদের অভিযোগ অনেকেই এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের অধীনে ঘোষণা করা DAর টাকাও পাননি। আদৌ টাকা পাবেন তো? এই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
সরকারি কর্মীদের অভিযোগ
রাজ্য সরকার DA-এর টাকা নিয়ে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। কোথাও তাদের বকেয়া টাকার অর্ধেক দেওয়া হচ্ছে। কোথাও আবার অর্ধেকেরও কম টাকা দেওয়া হচ্ছে। DA টাকা মেটাতে সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ।
পরবর্তী পদক্ষেপ
তবে সরকার এভাবে চললে আগামী দিনে রাজ্য সরকারি কর্মীরা পাল্টা পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া DAর টাকা দিচ্ছে না, এই অভিযোগে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সরকারি কর্মীরা।
পেনসনভোগীদের জন্য সুখবর!
সুপ্রিম কোর্টের নির্দেশ মত শেষ হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা বা DA দেওয়ার ডেডলাইন। নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই বেশ কিছু সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকেছে বকেয়া DAর টাকা। তবে অধিকাংসই বাকি। এই অবস্থায় পেনশনভোগীদের জন্য় এল সুখবর
নবান্নের নতুন বিজ্ঞপ্তি
বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিন, পয়লা এপ্রিল। সেই দিনই পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তাতেও ধোঁয়াশা অনেকটাই কেটেছে কী করে পেনশনভোগীরা বকেয়া টাকা পাবেন।
বকেয়া DA
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০৮-২০১৫ পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাদের হিসেব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে। নবান্নের ঘোষণা অনুযায়ী, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮০ দিন অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যেই পেনসনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

